NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, আগস্ট ২৯, ২০২৬ | ১৩ ভাদ্র ১৪৩৩
Logo
logo

আদমদীঘি উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শন করলেন,বগুড়া জেলা প্রশাসক: তৌফিকুর রহমান


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ২৯ আগস্ট, ২০২৬, ০৩:২৮ এএম

আদমদীঘি উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শন করলেন,বগুড়া জেলা প্রশাসক: তৌফিকুর রহমান

এম আব্দুর রাজ্জাক,বগুড়া থেকে:

বগুড়ার আদমদীঘি উপজেলার, বিভিন্ন দপ্তর পরিদর্শন করলেন বগুড়া জেলা প্রশাসক  তৌফিকুর রহমান।  রবিবার (২৯ মার্চ ) সকাল ১১ টায় আদমদিঘী উপজেলা থানা পরিদর্শন করেন। এ সময় থানা অফিসার ইনচার্জ (ওসি ) মোঃ কামরুজ্জামান মিয়া থানার পক্ষ থেকে গার্ড অব ওনার প্রদান করেন এবং থানার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।   এছাড়া তিনি ১১:৪৫ মিনিটে সান্তাহার পৌর ভূমি অফিস পরিদর্শন করেন। সেখানে ভূমি সেবা গ্রহীতাদের সঙ্গে কথা বলেন, এছাড়াও ভূমি অফিসের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।  জেলা প্রশাসক বলেন, সাধারণ মানুষের প্রতি ভূমি সেবা আরও বৃদ্ধি করার জন্য প্রয়োজনীয় দিক -নির্দেশনা প্রদান করেন। এ সময় সান্তাহার পৌর ভূমি অফিসের কর্মকর্তা এবং কর্মচারী উপস্থিত ছিলেন।  এরপর বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান স্যার , সাড়ে ১২ টায় সান্তাহার বিপি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। সেখানে ছোট বাচ্চাদের লেখাপড়া সম্পর্কে খোঁজখবর নেন ও প্রাথমিক বিদ্যালয়ের ৫০ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন এবং প্রাক প্রাথমিক বিদ্যালয় শিশুদের মাঝেও আলাদা শিক্ষা উপকরণ প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম, এবং সান্তাহার বিপি সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক/ শিক্ষিকা গণ।   এর পরে বগুড়া জেলা প্রশাসক,দুপুর ২:৩০ মিনিটে উপজেলা পরিষদের সভাকক্ষে অসহায় দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে ২ টি হুইল চেয়ার এবং ৮ টি সেলাই মেশিন বিতরণ করেন।   এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা, উপজেলা কৃষি অফিসার মোঃ রবিউল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার জাহিদুল আনোয়ার, উপজেলা সমাজসেবা অফিসার আলামিন, উপজেলা প্রকৌশলী  রিপন কুমার সাহা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার রাশেদুল ইসলাম, আইসিটি অফিসার রোকনুজ্জামান খান সহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাগণ।   এছাড়াও জেলা প্রশাসকের সঙ্গে ছিলেন মোঃ তাসওয়ার তানজামুল হক, সহকারী কমিশনার (গোপনীয় শাখা ) বগুড়া জেলা প্রশাসকের  কার্যালয়।