NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন
Logo
logo

নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল এর ”আন্তর্জাতিক খাদ্য উৎসব - ২০২২” এ অংশগ্রহন


খবর   প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ০১:৪২ পিএম

নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল এর ”আন্তর্জাতিক খাদ্য উৎসব - ২০২২” এ অংশগ্রহন




আজ ১৩ অক্টোবর ২০২২ তারিখে  নিউইয়র্কস্থ “দ্যা সোসাইটি অব ফরেন কনসালস (এস ও এফ সি)” এর   উদ্যোগে তুরস্ক কনস্যুলেটে  ”আন্তর্জাতিক খাদ্য উৎসব ২০২২” আয়োজন করা হয়। উক্ত উৎসবে বাংলাদেশ কনস্যুলেট ছাড়াও  আলজেরিয়া, এ্যাংগোলা, আর্জেন্টিনা, বুলগেরিয়া, জর্জিয়া, ভারত, কাজাখস্তান, মেক্সিকো, পানামা,পেরু, ‍দক্ষিণ আফ্রিকা এবং তুরস্ক কনস্যুলেট অংশগ্রহন করে। উৎসবে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কনসাল জেনারেল, কূটনীতিকবৃন্দ, নিউইয়র্ক সিটির ইমিগ্রেশন বিষয়ক কমিশনার, ফরেন মিশনের আঞ্চলিক উপ-পরিচালক ও যুক্তরাষ্ট্রের নির্বাচিত সরকারী প্রতিনিধিগণসহ   চার শতাধিক অতিথি অংশগ্রহন করেন।

 

এ উৎসবে  বাংলাদেশের প্রথাগত ঐতিহ্যবাহী ও মুখরোচক খাবার প্রদর্শন ও পরিবেশন করা হয়। আমন্ত্রিত অতিথিবৃন্দ বাংলাদেশী খাবারের স্বাদ গ্রহণ করেন  এবং তা স্বাদে ও ঘ্রাণে স্বতন্ত্র ও অত্যন্ত মানসম্মত বলে উল্লেখ করেন। এছাড়াও, উৎসবে বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরার জন্য বাংলাদেশী বিবিধ পণ্য সামগ্রী প্রদর্শন করা হয়। ভবিষ্যতে এ রকম উৎসবে বাংলাদেশ কনস্যুলেটের অংশগ্রহনের মাধ্যমে বাংলাদেশী সমৃদ্ধশালী ও বৈচিত্র্যময় খাবারসমূহ বিশ্বব্যাপী পরিচিতি ও জনপ্রিয় করার প্রচেষ্টা  অব্যাহত থাকবে বলে কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলাম মন্তব্য করেন।  

উল্লেখ্য, প্রথাগতভাবে নিউইয়র্কে প্রতিবছর এসওএফসি ”আন্তর্জাতিক খাদ্য উৎসব” উদযাপন করে থাকে্। এই উৎসবে বিশ্বের বিভিন্ন দেশের খাদ্য প্রদর্শন সহ বিভিন্ন দেশের সংস্কৃতিকে উপস্থাপন করা হয়। আরো উল্লেখ্ থাকে যে, করোনা মহামারীর কারনে গত দুই বছর পর এ বছরই প্রথমবারের মত অনুষ্ঠিত হওয়ায় এ উৎসবটি একটি ভিন্ন মাত্রা পেয়েছে।