NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন
Logo
logo

আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে নিহত বাংলাদেশির পরিচয় মিলেছে


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ১২:৩৮ পিএম

আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে নিহত বাংলাদেশির পরিচয় মিলেছে

 মধ্যপ্রাচ্যে চলমান যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যকার যুদ্ধে সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে নিহত বাংলাদেশির পরিচয় মিলেছে। তিনি বাংলাদেশের কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের জিরুইন গ্রামের মৃত হানিফ ভূইয়ার ছেলে শাহ আলম ভূইয়া(৫০)। নিহত শাহ আলম প্রায় ১০ বছর আগে দুবাই যান। মাজরা ভিসায় একটি মালিকানা খামারে কাজ শুরু করেন সেখানে।  নিহত শাহ আলম ভূইয়ার ২ ছেলে ও ২ মেয়ে।    নিহত শাহ আলমের বোন সংরক্ষিত নারী ওয়ার্ডের ইউপি সদস্য সাবিনা ইয়াসমিন গনমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, দুবাই শহরের ফুজাউরাহ আল-রিফা এলাকার একটি খামারে কাজ করতেন বুধবার সকালে একটি ড্রোনের ধ্বংসাবশেষ এসে পড়ে শাহ আলমের ওপর। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

শাহ আলমের বোন সাবিনা আক্তার আরও বলেন, আমার ভাইয়ের লাশটা যেন ঠিকমতো বুঝে পাই, সেটাই সরকারের কাছে আবেদন করছি। আমার ভাই সেখানে মাজরা ভিসায় কাজ করতেন। খুবই সামান্য বেতন পেতেন। তা দিয়ে পরিবারের ভরণপোষণ চালাতো কোনোরকমে। সহায়সম্বলহীন আমার ভাইয়ের লাশটা যেন সরকার আমাদের কাছে এনে দেয়, আমাদের এটাই চাওয়া।   এদিকে দুবাইয়ের ফুজাইরাহ সরকারের গণমাধ্যম দপ্তর জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের এয়ার ডিফেন্স সিস্টেম তাদের আকাশসীমায় সফলভাবে একটি ড্রোন প্রতিহত করেছে। ড্রোনটি ধ্বংস করার পর সেটির ধ্বংসাবশেষ আল-রিফা এলাকার একটি খামারে গিয়ে পড়েছে। এই ঘটনার ফলে বাংলাদেশের এক নাগরিকের মৃত্যু হয়েছে।  এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান বলেন, বিষয়টি জানার পর আমি গভীরভাবে শোকাহত। নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে। মরদেহ দ্রুত দেশে আনার জন্য প্রয়োজনীয় সব ধরনের প্রশাসনিক সহযোগিতা করারও আশ্বাস দেন তিনি।