NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন
Logo
logo
মিট দ্য প্রেস উপলক্ষে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী জনাব শাহ নেওয়াজ

মহাসমারোহে শুভমুক্তি পাচ্ছে বহুল প্রতীক্ষিত অ্যাকশন-থ্রিলার চলচ্চিত্র ‘রাক্ষস’


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ১২:৩৯ পিএম

মহাসমারোহে শুভমুক্তি পাচ্ছে বহুল প্রতীক্ষিত অ্যাকশন-থ্রিলার চলচ্চিত্র ‘রাক্ষস’

আগামী ১৭ এপ্রিল, ২০২৬ থেকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে। মেহেদী হাসান হৃদয় পরিচালিত এই চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, যিনি ‘রাক্ষস’ চরিত্রে এক ভিন্নরূপে হাজির হচ্ছেন। ইতোমধ্যেই পোস্টার ও প্রচারণায় তার লুক দর্শকদের মাঝে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে। ছবিটি প্রযোজনা করেছেন আজিম হারুন ও শাহরীন আক্তার সুমি। আন্তর্জাতিকভাবে সিনেমাটি পরিবেশন করছে গ্যালাক্সি মিডিয়া (Galaxy Media)।  এই মিট দ্য প্রেস উপলক্ষে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী জনাব শাহ নেওয়াজ। উত্তর আমেরিকার বিভিন্ন শহরে এই সিনেমা প্রদর্শনের ব্যবস্থা চলছে। গ্যালাক্সি মিডিয়ার কর্ণধার,বদরুদ্দোজা সাগর বলেন, “আমরা সবসময়ই ভিন্নধর্মী ও শক্তিশালী গল্পের বাংলা সিনেমা দর্শকের কাছে পৌঁছে দিতে চাই। ‘রাক্ষস’ এমন একটি চলচ্চিত্র, যা শুধু বিনোদনই দেবে না—দর্শকদের নাড়িয়ে দেবে ভেতর থেকে। উত্তর আমেরিকার প্রেক্ষাগৃহে এটি হবে একটি স্মরণীয় অভিজ্ঞতা।”প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রোডাকশন (Real Energy Production) এর ব্যানারে নির্মিত এই চলচ্চিত্রটি অ্যাকশন, সাসপেন্স ও মনস্তাত্ত্বিক টানাপোড়েনের এক অনন্য মিশেল হিসেবে নির্মিত হয়েছে। নির্মাতা জানান, ‘রাক্ষস’ শুধুমাত্র একটি অ্যাকশন সিনেমা নয়, বরং মানুষের অন্তর্গত অন্ধকার দিক ও প্রতিশোধের গল্পকে নতুনভাবে তুলে ধরবে। দর্শকদের জন্য থাকছে চমকপ্রদ ভিজ্যুয়াল, তীব্র নাটকীয়তা এবং এক ভিন্নধর্মী সিনেম্যাটিক অভিজ্ঞতা। এখন দেখার বিষয়, যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে মুক্তির পর ‘রাক্ষস’ কতটা সাড়া ফেলতে পারে এবং সিয়াম আহমেদের এই ভিন্নধর্মী উপস্থিতি দর্শকদের কতটা নাড়া দেয়।