NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন
Logo
logo

আদমদীঘিতে বর্ণাঢ্য আয়োজনে  পহেলা বৈশাখ উদযাপন


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ০১:২৪ পিএম

আদমদীঘিতে বর্ণাঢ্য আয়োজনে  পহেলা বৈশাখ উদযাপন

এম আব্দুর রাজ্জাক,বগুড়া থেকে :

বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা আয়োজনের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হয়েছে।  মঙ্গলবার (১৪ এপ্রিল ) সকাল ৯ টায় "জাতীয় সংগীত "ও" এসো হে বৈশাখ সংগীত"  পরিবেশনের মাধ্যমে শুরু হয়, নববর্ষের শুভ সূচনা।  এ উপলক্ষে আদমদীঘি উপজেলা পরিষদ প্রাঙ্গণ জুড়ে ছিল, আনন্দ-উৎসবের আমেজ।  আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগমের সভাপতিত্বে পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য বৈশাখী শোভা যাত্রা বের করা হয়। শোভা যাত্রাটি বাসস্ট্যান্ড ঘুরে পুণরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। এ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন, সাংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার।   এছাড়াও  আরো উপস্থিত ছিলেন,  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা, আদমদীঘি থানা অফিসার ইনচার্জ (ওসি) মো,কামরুজ্জামান মিয়া,  উপজেলা মৎস্য অফিসার নাহিদ হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা, বেনজির আহমেদ, উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা, প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম প্রধান, আনসার- ভিডিপি কর্মকর্তা ফারজানা কাদের সুমি সহ উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা।   এছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মুক্তাকিন তালুকদার (মুক্তা ), সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির আতোয়ার হোসেন, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি আলহাজ্ব কামাল হোসেন, বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও সদস্যসহ উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী-সহ-নানা শ্রেণি-পেশার মানুষ এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।    এছাড়াও প্রধান অতিথি সংসদ সদস্য আবদুল মহিত তালুকদার বক্তব্য প্রধান করেন এবং বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।  এর পরে আদমদীঘি উপজেলা চত্বরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।   এদিন, বিকালে আদমদীঘি ঈশ্বর পূর্ণ জয় পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ৭ দিনব্যাপী বৈশাখী মেলার শুভ উদ্বোধন করা হয়। যেখানে স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যের নানা উপকরণ স্থান পেয়েছে।