NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, আগস্ট ২৯, ২০২৬ | ১৩ ভাদ্র ১৪৩৩
Logo
logo

কমিউনিটি অ্যাক্টিভিষ্ট এএফএম মিসবাহউজ্জানের  শারীরিক অবস্থার উন্নতি


সালাহউদ্দিন আহমেদ প্রকাশিত:  ২৯ আগস্ট, ২০২৬, ০৩:২১ এএম

কমিউনিটি অ্যাক্টিভিষ্ট এএফএম মিসবাহউজ্জানের  শারীরিক অবস্থার উন্নতি

 নিউইয়র্ক (ইউএনএ): নিউইয়র্কের বাংলাদেশী কমিউনিটির পরিচিত মুখ, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সহ সভাপতি ও টিবিএন২৪ এর ভাইস প্রেসিডেন্ট (মার্কেটিং) এএফএম মিসবাহউজ্জানের শারীরিক অবস্থার উন্নতি ঘটেছে। তিনি আকস্মিক স্ট্রোকের শিকার হয়ে গত ১৪ এপ্রিল থেকে কুইন্স জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দিনে দিনে তার অবস্থার উন্নতি ঘটছে বলে জানা গেছে। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস সহ শারীরিক নানা রোখে ভুগছেন। খবর ইউএনএ’র। সর্বশেষ প্রাপ্ত খবরে জানা গেছে, এএফএম মিসবাহউজ্জামান কথা বলতে পড়ছেন। তবে তাকে আরো কিছুদিন হাসাপাতালে চিকিৎসাধীন থাকতে হবে। প্রয়োজনে রিহ্যাব সেন্টারে স্থানান্তর করা করা হবে। এদিকে কুইন্স জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন কমিউনিটি অ্যাক্টিভিষ্ট এএফএম মিসবাহউজ্জামান-কে দেখতে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ হাসপাতালে যান এবং তার খোঁজখবর নেন। তারা এবং তার পরিবারের পক্ষ থেকে মিসবাহউজ্জানের রোগমুক্তি জন্য সবার দোয়া কামনা করা হয়েছে। বিশিষ্ট লেখক ও রাজনীতি বিশ্লেষক মাহমুদ রেজা চৌধুরী, ডিজিটাল ট্রাভেলস এস্টোরিয়ার কর্ণধার নজরুল ইসলাম, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির প্রতিষ্ঠাতা ও সভাপতি এবং জ্যামাইকা মুসলিম সেন্টারের সেক্রেটারী মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ার, ফ্রেন্ডস সোসাইটির সাবেক সভাপতি বেলাল চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী ও মিডিয়া ব্যক্তিত্ব শাহ জে চৌধুরী, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র (একাংশ) সভাপতি মঈনুল ইসলাম ও কোষাধ্যক্ষ মইনুজ্জামান  চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী আতিকুল ইসলাম জাকির প্রমুখ ইতিমধ্যেই হাসপাতালে গিয়ে এএফএম মিসবাহউজ্জামানের শারীরিক খোঁজখবর নিয়েছেন।