NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, আগস্ট ২৯, ২০২৬ | ১৩ ভাদ্র ১৪৩৩
Logo
logo

আন্তর্জাতিক সংলাপে চীনা ভাষার ক্রমবর্ধমান গুরুত্ব


আন্তর্জাতিক ডেস্ক : প্রকাশিত:  ২৯ আগস্ট, ২০২৬, ০৩:২৮ এএম

আন্তর্জাতিক সংলাপে চীনা ভাষার ক্রমবর্ধমান গুরুত্ব

স্থানীয় সময় গত ১৭ এপ্রিল, ‘জাতিসংঘ চীনা ভাষা দিবস, ২০২৬’ তথা ষষ্ঠ সিএমজি চীনা ভাষা ভিডিও উৎসব, জেনিভায় জাতিসংঘ কার্যালয়ে পালিত হয়। এ উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে সিএমজি-র মহাপরিচালক সেন হাই শিং একটি ভিডিও-ভাষণ দেন। 

চায়না মিডিয়া গ্রুপ , জেনিভায় জাতিসংঘ কার্যালয়ে চীনের স্থায়ী মিশন এবং জেনিভায় জাতিসংঘ কার্যালয় যৌথভাবে অনুষ্ঠানটির আয়োজন করে। এতে জেনিভায় জাতিসংঘ কার্যালয়ের মহাপরিচালক তাতিয়ানা ভালোভায়া এবং জেনিভায় জাতিসংঘ কার্যালয়ে চীনের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত চিয়া কুই ত্য অংশ্রগহণ করেন ও ভাষণ দেন। জেনিভায় নিযুক্ত ৩০টিরও বেশি দেশের স্থায়ী প্রতিনিধি ও উচ্চ পর্যায়ের কূটনীতিকবৃন্দ, আন্তর্জাতিক সংস্থা ও প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ, এবং নানান দেশের ব্যক্তিবর্গসহ মোট ৩৫০ জনেরও বেশি অতিথি কার্যক্রমে অংশগ্রহণ করেন। 

তাতিয়ানা ভালোভায়া অনুষ্ঠানে বলেন, জাতিসংঘের ৬টি সরকারি ভাষার অন্যতম হিসেবে, চীনা ভাষা হচ্ছে চীন ও বিশ্ব এবং চীনা সভ্যতা ও অন্য সভ্যতার সাথে সংলাপের গুরুত্বপূর্ণ সেতুবন্ধন। বহুপাক্ষিক কূটনীতিতে চীনা ভাষার গুরুত্বপূর্ণ তাত্পর্য রয়েছে।

সেন হাই শিং বলেন, চায়না মিডিয়া গ্রুপ তথা সিএমজি অব্যাহতভাবে ‘৫জি+৪কে/৮কে+এআই’ প্রযুক্তির উদ্ভাবনকে জোরদার করবে এবং আরও বেশি বাস্তব ও কার্যকর সাংস্কৃতিক বিনিময় প্ল্যাটফর্ম নির্মাণ করবে। পাশাপাশি, সিএমজি নতুন প্রযুক্তির মাধ্যমে, বিভিন্ন সভ্যতার মধ্যে বিনিময় এগিয়ে নেবে এবং জটিল ও পরিবর্তনশীল বিশ্বে আরও বেশি বোঝাপড়া, শান্তি ও আশার আলো যোগাবে। 

সূত্র:আকাশ-আলিম-শিশির,চায়না মিডিয়া গ্রুপ।