NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, আগস্ট ২৯, ২০২৬ | ১৩ ভাদ্র ১৪৩৩
Logo
logo

বিস্ফোরণের হুঙ্কার -জাকিয়া রহমান


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ২৯ আগস্ট, ২০২৬, ০৩:১৮ এএম

বিস্ফোরণের হুঙ্কার  -জাকিয়া রহমান

বিস্ফোরণের হুঙ্কার

-জাকিয়া রহমান

 কেন এত ডামাডোল বিস্ফোরণের হুঙ্কার?

যখন সবুজের শাড়ি পড়ে ধীর পায়ে নাচে এ বসুধার

কোমল স্নেহের মধুর সুরের ঝংকার,

চমকে উঠে চারদিক তার কান্নায় মন্দ্রিত নিবেদন

আকাশে বাতাসে ধ্বনিত ক্রন্দন,

ভুলে যাও বিভেদ!  

 ঈশ্বর কি পাঠিয়েছিল শুধু বিভেদি দৃষ্টিতে পোড়াতে নিজেকে?    

সে কি চায়নি সুন্দর হউক পৃথিবী,

আর মানুষকে ভালোবেসে দিয়েছিল সব প্রাণভরে।

তবে কেন মানুষ ভালোবাসায় ভরা বুক পোড়ায় আগুনে

একবার কি কেউ ভেবে দেখেছিল, তার ভালোবাসার মানুষ তুমি

গড়েছিল ঈশ্বর কত নিখুঁত কারিগরি দিয়ে আর দিয়েছিল বিবেক?  

 কোথায় বিতালে সে অমূল্য প্রাপ্তি, কোথায় হারালে বিশ্বাস-  

কেন এত আগ্রাসন?   

ঈশ্বর দেয়নি কোন অধিকার তার সৃষ্টিকে ধ্বংস করতে,   

কেন চাও তবে লোভ, লালসা আর সাম্রাজ্যবাদের আগুনে পুড়তে?