NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন
Logo
logo

সিরিয়া সংকটে যুদ্ধবিরতির পক্ষে চীনের জোরালো অবস্থান


আন্তর্জাতিক ডেস্ক : প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ০১:২৪ পিএম

সিরিয়া সংকটে যুদ্ধবিরতির পক্ষে চীনের জোরালো অবস্থান

জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি ফু ছং, গত (বুধবার) নিরাপত্তা পরিষদের সিরিয়াবিষয়ক এক উন্মুক্ত সভায় বলেন, মধ্যপ্রাচ্যের সংঘাত যেন সিরিয়ার নিরাপত্তা ও স্থিতিশীলতার ওপর কোনো ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে না-পারে, তা নিশ্চিত করা উচিত। 

ফু ছং বলেন, মধ্যপ্রাচ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে এবং এর বহির্গামী প্রভাব ক্রমশ বিস্তৃত হচ্ছে, যা ইতোমধ্যেই সিরিয়ার ভঙ্গুর পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বর্তমান মধ্যপ্রাচ্য পরিস্থিতি যুদ্ধ ও শান্তির সন্ধিক্ষণে রয়েছে। চীন সংশ্লিষ্ট পক্ষগুলোকে শান্তির সুযোগ কাজে লাগিয়ে, সর্বোচ্চ সংযম বজায় রেখে, এবং সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে, রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে মতভেদ দূরীকরণে প্রচেষ্টা অব্যাহত রাখতে আহ্বান জানায়, যাতে একটি পূর্ণাঙ্গ ও দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতি অর্জন করা যায়। আন্তর্জাতিক সমাজের উচিত, সম্মিলিতভাবে কাজ করে, মধ্যপ্রাচ্যের সংঘাতের বিস্তার রোধ করা। 
তিনি বলেন, চীন সিরিয়াকে বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থায় অন্তর্ভুক্ত করে তার নিজস্ব উন্নয়ন-সক্ষমতা পুনরুদ্ধারের পক্ষে। সিরিয়ার জন্য মানবিক সহায়তা বৃদ্ধি করে এবং জরুরি মানবিক চাহিদা পূরণে আরও বড় অবদান রাখার জন্য সংশ্লিষ্ট পক্ষের প্রতি আহ্বান জানায় চীন। 

তিনি আরও বলেন, ইসরায়েল সিরিয়ার দক্ষিণাঞ্চলে হামলা চালাচ্ছে। এই কার্যকলাপ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এ হামলা অবিলম্বে বন্ধ করা উচিত। 

সূত্র: শিশির-আলিম-আকাশ,চায়না মিডিয়া গ্রুপ।