NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন
Logo
logo

নওগাঁয় জাতীয় আইনগত সহায়তা দিবস- ২০২৬ পালিত


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ১১:৪১ এএম

নওগাঁয় জাতীয় আইনগত সহায়তা দিবস- ২০২৬ পালিত

এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে :

 ২৮ এপ্রিল ২০২৬: “সরকারি খরচে বিরোধ শেষ—সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় আইনগত সহায়তা দিবস–২০২৬ উদযাপন উপলক্ষে নওগাঁ জেলায় এক বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়।  জেলা লিগ্যাল এইড কমিটি, নওগাঁ-এর আয়োজনে অনুষ্ঠিত এ র‍্যালিতে জেলার বিভিন্ন স্তরের সরকারি কর্মকর্তা, বিচার বিভাগের প্রতিনিধিবৃন্দ, আইনজীবী ও সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন।  র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং সাধারণ মানুষের মধ্যে বিনামূল্যে আইনগত সহায়তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন স্লোগান প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নওগাঁর সিনিয়র জেলা ও দায়রা জজ, বিচার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, নওগাঁ  জেলা প্রশাসক মো, সাইফুল ইসলাম , পুলিশ সুপার  মোহাম্মদ তারিকুল ইসলাম সহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।   এছাড়াও জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও সুধীজন সাংবাদিক বৃন্দাগণ উপস্থিত ছিলেন।  বক্তারা তাদের বক্তব্যে বলেন, সরকার বিনামূল্যে আইনগত সহায়তা প্রদান করে সাধারণ মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে কাজ করছে। বিশেষ করে দরিদ্র, অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠী এই সেবার মাধ্যমে উপকৃত হচ্ছে। তারা সকলকে এ বিষয়ে সচেতন হওয়ার এবং প্রয়োজনে লিগ্যাল এইড অফিসে যোগাযোগ করার আহ্বান জানান।