NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন
Logo
logo

দর্শনা প্রেসক্লাবের সাধারণ সভায় সিদ্ধান্ত,সাবেক সাধারণ সম্পাদক হারুন রাজুকে স্থায়ীভাবে বহিস্কার


মোহাম্মদ আবদুল্লাহ প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ০৩:১৭ পিএম

দর্শনা প্রেসক্লাবের সাধারণ সভায় সিদ্ধান্ত,সাবেক সাধারণ সম্পাদক হারুন রাজুকে স্থায়ীভাবে বহিস্কার

দর্শনা প্রেসক্লাবের নাম ভাঙিয়ে চাঁদাবাজী করার ঘটনা প্রমাণিত হওয়ায় সাংবাদিক হারুন রাজুকে প্রেসক্লাবের সদস্য পদ থেকে বহিস্কার করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা ৭টায় প্রেসক্লাবে অনুষ্ঠিত সাধারণ সভায় তাকে বহিস্কার করা হয়। প্রেসক্লাবের সভাপতি আওয়াল হোসেনের সভাপতিত্বে সভায় চাঁদাবাজির ঘটনা তদন্ত প্রতিবেদন পড়ে শোনান তদন্ত কমিটির প্রধান এফএ আলমগীর। তদন্তে চাঁদাবাজি প্রমাণিত হওয়ায় প্রেসক্লাবের গঠনতন্ত্র মোতাবেক প্রেসক্লাবের সকল সদস্যের সম্মতিক্রমে হারুন রাজুকে স্থায়ীভাবে বহিস্কার করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, সাংবাদিক সমিতির সভাপতি মনিরুজ্জামান ধীরু, দর্শনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ওসমান আলী, সহ-সম্পাদক মনিরুজ্জামান সুমন, সহ-সভাপতি কামরুজ্জামান যুদ্ধ, সাংবাদিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সহ-সভাপতি জাহিদুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরামুল হক পিপুল, হানিফ মণ্ডল, সাবেক সাধারণ সম্পাদক চঞ্চল মেহমুদ, আহসান হাবিব মামুন, এফএ আলমগীর, মহামুদ হাসান রণি, মোস্তাফিজুর রহমান কচি, রাজিব মল্লিক, জামান তারিক, মনজুরুল, সদস্য সুকমল চন্দ্র দাস বাঁধন, রিফাত রহমান, সাব্বির আলীম, ইমতিয়াজ রয়েল, ওয়াসিম রয়েল, আব্দুল হান্নান, মাছুম বিল্লাহ, আব্দুর রহমান, ফরহাদ হোসেন প্রমুখ।

উল্লেখ্য, দর্শনা প্রেসক্লাবের নাম ভাঙিয়ে দীর্ঘদিন ধরে প্রেসক্লাবের সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক হারুন রাজু বিভিন্ন প্রতিষ্ঠানে চাঁদাবাজি করে আসছেন বলে জনশ্রুতি রয়েছে। এরই ধারাবাহিকতায় সাংবাদিক রাজু কিছুদিন আগে প্রেসক্লাবের পিকনিকের নাম ভাঙিয়ে এক ব্যক্তির কাছ থেকে নগদ ১০ হাজার টাকা ও সম্প্রতি কেরুজ চিনিকল পরিদর্শনে আসা শিল্প সচিবের নিউজ কাভারেজের জন্য স্থানীয় সাংবাদিকদের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ ওঠে দর্শনা প্রেসক্লাবে। এ ঘটনা জানাজানি হলে সাংবাদিক মহলে ক্ষোভের সৃষ্টি হয়। এবিষয়ে গত ২১ সেপ্টম্বর বুধবার সন্ধ্যায় দর্শনা প্রেসক্লাবে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সাংবাদিক রাজুর চাঁদাবাজির ঘটনায় সাংবাদিক এফএ আলমগীর হোসেনকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। সেই কমিটি গতকাল তদন্ত প্রতিবেদন প্রেসক্লাবে জমা দিলে তাতে অপরাধ প্রমাণিত হয়।