NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, আগস্ট ২৯, ২০২৬ | ১৩ ভাদ্র ১৪৩৩
Logo
logo

বহুপাক্ষিকতা বাস্তবায়নে আন্তর্জাতিক সমর্থন চাইল বেইজিং


আন্তর্জাতিক: প্রকাশিত:  ২৯ আগস্ট, ২০২৬, ০৪:২৬ এএম

বহুপাক্ষিকতা বাস্তবায়নে আন্তর্জাতিক সমর্থন চাইল বেইজিং

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান ৩০ এপ্রিল, (বৃহস্পতিবার) নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এক সাংবাদিক প্রশ্ন করেন, "চীন মে মাসে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পালাক্রমিক সভাপতি রাষ্ট্রের দায়িত্ব পালন করবে। চীন কীভাবে এই দায়িত্ব পালন করবে এবং কী ভূমিকা রাখবে?"

লিন চিয়ান জানান, চীন ১ মে থেকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পালাক্রমিক সভাপতি রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করবে। বর্তমানে আন্তর্জাতিক পরিস্থিতি অস্থিতিশীল ও জটিল এবং আঞ্চলিক সংঘাত অব্যাহত রয়েছে। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার প্রাথমিক দায়িত্ব পালন করে নিরাপত্তা পরিষদ এবং এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চীন পালাক্রমিক সভাপতি রাষ্ট্রের দায়িত্ব পালনের বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দেয়।

চীন একটি দায়িত্বশীল ও গঠনমূলক মনোভাব নিয়ে নিরাপত্তা পরিষদের ঐক্য ও সহযোগিতা জোরদার করতে, নিরপেক্ষতা ও উন্মুক্ততা বজায় রাখতে, বাস্তবসম্মত কাজের ভিত্তিতে রাজনৈতিক সমাধান প্রচার করতে এবং জাতিসংঘ সনদে প্রদত্ত দায়িত্ব সঠিকভাবে পালন করতে কাজ করবে।

তিনি আরও বলেন, "আমরা আশা করি, আন্তর্জাতিক সমাজ চীনের দায়িত্ব পালনে সমর্থন জানাবে এবং মে মাসের নির্ধারিত কর্মসূচি (এজেন্ডা) সম্পাদনে নিরাপত্তা পরিষদকে সহযোগিতা করবে। পাশাপাশি প্রকৃত বহুপাক্ষিকতা বাস্তবায়ন এবং শান্তি ও উন্নয়নের লক্ষ্যে আরও বড় অবদান রাখতে কাজ করবে।" 

সূত্র:জিনিয়া-তৌহিদ-তুহিনা,চায়না মিডিয়া গ্রুপ।