NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, আগস্ট ২৯, ২০২৬ | ১৩ ভাদ্র ১৪৩৩
Logo
logo

বেইজিং সফরে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর বার্তা রহমানের


আন্তর্জাতিক: প্রকাশিত:  ২৯ আগস্ট, ২০২৬, ০৩:২১ এএম

বেইজিং সফরে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর বার্তা রহমানের

চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের আমন্ত্রণে তাজিকিস্তানের প্রেসিডেন্ট এমোমালি রহমান ১১ মে (সোমবার), বিকেলে বেইজিং পৌঁছেছেন। এর মাধ্যমে তাঁর চার দিনের রাষ্ট্রীয় সফর শুরু হলো।

বর্তমানে চীন ও তাজিকিস্তানের মধ্যকার সম্পর্ক ইতিহাসের সেরা পর্যায়ে রয়েছে। দুই দেশের রাষ্ট্রপ্রধানরা ঘনিষ্ঠ যোগাযোগ ও কৌশলগত সংলাপ বজায় রেখেছেন এবং এর মাধ্যমে দৃঢ় পারস্পরিক বিশ্বাস ও গভীর বন্ধুত্ব গড়ে তুলেছেন। তাঁদের কৌশলগত নির্দেশনায় চীন-তাজিকিস্তানের নতুন যুগের 'সর্বাত্মক কৌশলগত অংশীদারিত্ব' সব ক্ষেত্রেই স্থিতিশীল উন্নয়ন বজায় রেখেছে। সম্পর্কটি নতুন উচ্চতায় পৌঁছেছে এবং শক্তিশালী গতিশীলতা ধরে রেখেছে। চীন ও তাজিকিস্তানের রাজনৈতিক পারস্পরিক বিশ্বাস নতুন উচ্চতায় উন্নীত হয়েছে, বাণিজ্যের প্রবৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে, আন্তর্জাতিক সমন্বয় ফলপ্রসূ হয়েছে এবং জনগণের মধ্যকার বন্ধুত্ব আরও দৃঢ় হয়েছে- যা প্রকৃত অর্থেই দেশ দুটিকে একটি সর্বাত্মক কৌশলগত অংশীদারে পরিণত করেছে।

তাজিকিস্তানের প্রেসিডেন্ট এমোমালি রহমান এ পর্যন্ত ২২ বার চীন সফর করেছেন। সর্বশেষ তিনি ২০২৫ সালের আগস্টের শেষ ও সেপ্টেম্বরের শুরুর দিকে চীন সফর করেন। সেসময় তিনি শাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) শীর্ষ সম্মেলনে এবং চীনা জনগণের প্রতিরোধ যুদ্ধ ও বিশ্ব ফ্যাসিবিরোধী যুদ্ধে জয়ের ৮০তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। 

সূত্র:স্বর্ণা-তৌহিদ-লিলি,চায়না মিডিয়া গ্রুপ।