NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, আগস্ট ২৯, ২০২৬ | ১৩ ভাদ্র ১৪৩৩
Logo
logo

শেনচৌ-২১ মিশনের প্রস্তুতিতে সফল থিয়ানচৌ-১০ ডকিং


আন্তর্জাতিক: প্রকাশিত:  ২৯ আগস্ট, ২০২৬, ০৩:১৮ এএম

শেনচৌ-২১ মিশনের প্রস্তুতিতে সফল থিয়ানচৌ-১০ ডকিং

কক্ষপথে প্রবেশের পর থিয়ানচৌ-১০ কার্গো স্পেসশিপ সফলভাবে নিজস্ব অবস্থান নির্ধারণ প্রক্রিয়া সম্পন্ন করে। এরপর আজ ১১ মে বেইজিং সময় বেলা ১টা ১৩ মিনিটে এটি মহাকাশ স্টেশনের 'থিয়ানহ্য' মূল মডিউলের পেছনের পোর্টের সাথে সফলভাবে ডক (সংযুক্ত) করে। ডকিং সম্পন্ন হওয়ার পর থিয়ানচৌ-১০ স্পেসশিপটি যৌথ উড্ডয়ন পর্বে প্রবেশ করবে।

চীনের মানববাহী মহাকাশ কার্যক্রম কার্যালয় (সিএমএসইও) সূত্রে জানা গেছে, পরবর্তী ধাপে শেনচৌ-২১ নভোচারী দল থিয়ানচৌ-১০ কার্গো স্পেসশিপে প্রবেশ করবে। এরপর তারা পরিকল্পনা অনুযায়ী প্রয়োজনীয় পণ্য স্থানান্তরসহ সংশ্লিষ্ট অন্যান্য কাজ সম্পাদন করবে।

এর আগে, এদিন সকাল ৮টা ১৪ মিনিটে চীনের ওয়েনছাং মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র থেকে থিয়ানচৌ-১০ কার্গো স্পেসশিপটি সফলভাবে উৎক্ষেপণ করা হয়।

সূত্র:স্বর্ণা-তৌহিদ-লিলি,চায়না মিডিয়া গ্রুপ।