NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, আগস্ট ২৯, ২০২৬ | ১৩ ভাদ্র ১৪৩৩
Logo
logo
প্রবাসে তাঁর প্রতি আন্তরিক অভিনন্দন

কুলাউড়ার সন্তান যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ২৯ আগস্ট, ২০২৬, ০৩:১৬ এএম

কুলাউড়ার সন্তান যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত

 মৌলভীবাজার জেলার কুলাউড়ার নিউইয়র্ক প্রবাসী যুক্তরাষ্ট্র যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক আন্তর্জাতিক সম্পাদক আবু সাইদ আহমদ নবগঠিত যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন । বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী কমিটি সম্প্রতি ঘোষণা করা হয়েছে । এই কমিটিতে সাইদকে সহ-সভাপতি করা হয়েছে ।আবু সাইদ আহমদ ২০০৬ থেকে ২০২৩ ইং পর্যন্ত একটানা ১৭ বছর যুক্তরাষ্ট্র যুবদলের সাধারণ সম্পাদক ছিলেন । ২০২৩ সালে গঠিত যুবদল কেন্দ্রীয় কমিটিতে তিনি যুগ্ম সম্পাদক পদ মর্যাদায় আন্তর্জাতিক সম্পাদক ছিলেন । দেশে থাকাকালীন তিনি ঢাকা কলেজে ছাত্রদলের মাধ্যমে রাজনীতি শুরু করেন । নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনে তিনি ঢাকার তৎকালীন ৩৩ নং ওয়ার্ড যুবদলের সভাপতি ও মতিঝিল থানা যুবদলের সহ-সভাপতি হিসেবে নব্বইয়ের গণআন্দোলনে রাজপথে সক্রিয় ছিলেন । আবু সাইদ আহমদ স্বপরিবারে নিউইয়র্কে বসবাস করছেন।প্রধানমন্ত্রী তারেক রহমান থেকে মির্জা আব্বাস সহ বিএনপির সকল স্তরের নেতা কর্মীদের সাথে অত্যন্ত ঘনিষ্ঠতা দেশে এবং প্রবাসে। নিউ ইয়র্কে আবু সাইদ আহমেদ সবার কাছে অনেক জনপ্রিয় এবং আপনজন। তাঁর চমৎকার ও আচার ব্যবহার যেন সবার জানা। তিনি অত্যন্ত অতিথিপরায়ন বলেও খ্যাত।