NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, আগস্ট ২৯, ২০২৬ | ১৩ ভাদ্র ১৪৩৩
Logo
logo

চট্টগ্রামে ছড়াটে-র জমজমাট ছড়া সন্ধ্যা


আশরাফুল হাবিব মিহির প্রকাশিত:  ২৯ আগস্ট, ২০২৬, ০৩:১৯ এএম

চট্টগ্রামে ছড়াটে-র জমজমাট ছড়া সন্ধ্যা

  'ছড়া শব্দ নয়, ছড়ার প্রতিটি শব্দ রক্ত কণা, মানুষের অন্তরে টগবগ করবে।' এমন প্রত্যয়ী উচ্চারণে জমজমাট ছড়ার অনুষ্ঠান হয়ে গেল গত ১৯ জুন শুক্রবার সন্ধ্যায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামের (টিআইসি) গ্যালারি মিলনায়তনে। শামস চৌধুরী রুশো সম্পাদিত ছড়াটের সম্মিলন ও পাঠ উন্মোচন উপলক্ষে খড়িমাটি এই অনুষ্ঠানের আয়োজন করে।     অনুষ্ঠানে বক্তারা বলেন, ছড়া কেবল বিনোদনের বিষয় নয়; এটি সমাজসচেতনতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার একটি শক্তিশালী মাধ্যম। তাঁরা আরও বলেন, ছড়ার প্রাণ হলো ছন্দ। অন্ত্যমিল ও গঠনগত বৈশিষ্ট্য সম্পর্কে সুস্পষ্ট ধারণা ছাড়া প্রকৃত ছড়া রচনা সম্ভব নয়।  

  আলোচনায় অংশ নেন ছড়াকার ও নাট্যজন সনজীব বড়ুয়া, কবি ও সাংবাদিক ওমর কায়সার, ছড়াকার উৎপল কান্তি বড়ুয়া, শিশুসাহিত্যিক জসিম মেহবুব এবং ছড়াকার মিজানুর রহমান শামীম।     অনুষ্ঠানের শুরুতে ‘ছড়াটে’-এর সর্বশেষ সংখ্যার পাঠ উন্মোচন করা হয় হয়। এই আয়োজনে আলেক্স আলীম, বাসুদেব খাস্তগীর, মাহবুবা চৌধুরী, মুকুল চৌধুরী, রুনা তাসমিনা, সুবর্ণা দাশ মুনমুনসহ ২৫ জন ছড়াকার স্বরচিত ছড়া পাঠ করেন।     পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি মনিরুল মনির।