NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন
Logo
logo

সি চীন পিংয়ের কর্ম-প্রতিবেদন বিশ্ব নেতাদের ভূয়সী প্রশংসা


লিলি,বেইজিং: প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ০১:৪১ পিএম

সি চীন পিংয়ের কর্ম-প্রতিবেদন বিশ্ব নেতাদের ভূয়সী  প্রশংসা

 

সিপিসি’র ২০তম জাতীয় কংগ্রেস উপলক্ষে শ্রীলংকার রাজনৈতিক ব্যক্তিগণ সাধারণ সম্পাদক সি চিন পিংয়ের কর্ম-প্রতিবেদনের ভূয়সী প্রশংসা করেছেন।

তাঁরা বলেন, চীনের ভবিষ্যৎ উন্নয়নের জন্য ২০তম জাতীয় কংগ্রেসের পরিকল্পনা অত্যন্ত উপযোগী। চীনের কমিউনিস্ট পার্টির নেতৃত্বে চীন সার্বিক সমাজতান্ত্রিক আধুনিক দেশ গড়ার লক্ষ্য অর্জন করতে সক্ষম হবে বলে তাঁরা বিশ্বাস করেন।



 

 

 

 

শ্রীলংকার সাবেক প্রেসিডেন্ট ও লিবারেল পার্টির চেয়ারম্যান মাইথ্রিপালা সিরিসেনা
শ্রীলংকার সাবেক প্রেসিডেন্ট ও লিবারেল পার্টির চেয়ারম্যান মাইথ্রিপালা সিরিসেনা বলেন, বর্তমানে বিশ্ব নানা প্রতিবন্ধকতা ও চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। তাসত্ত্বেও সিপিসি চীনা জনগণকে নেতৃত্ব দিয়ে এই মহান উদ্দেশ্য বাস্তবায়ন করবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।



 

শ্রীলংকার পিপলস লিবারেশন ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সদস্য জয়তিজা
শ্রীলংকার পিপলস লিবারেশন ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সদস্য জয়তিজা বলেন, চীনের সমাজতান্ত্রিক মডেল, অর্থনৈতিক কৌশল এবং উন্নয়ন পদ্ধতি হল সেরা উদাহরণ, যা আমরা শ্রীলংকাকে গড়তে এবং জনগণের জীবনযাত্রার উন্নতির জন্য শিখতে পারি।
 
ইথিওপিয়ান ওয়েলফেয়ার পার্টির সাধারণ সম্পাদক অ্যাডেন ফারাহ ইথিওপিয়ান  ওয়েলফেয়ার পার্টির সাধারণ সম্পাদক অ্যাডেন ফারাহ বলেন, বিগত ১০ বছরে কমরেড সি চিন পিং-কেন্দ্রিক সিপিসি’র কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে চীনে সৃজনশীল উচ্চ গুণগত মানের উন্নয়ন বাস্তবায়িত হয়েছে এবং ব্যাপক লোক দারিদ্রমুক্ত হয়েছেন, তা সারা বিশ্বের জন্য উজ্জ্বল একটি ভবিষ্যৎ সৃষ্টি করেছে। তা ছাড়া, প্রেসিডেন্ট সি ‘এক অঞ্চল এক পথ’ উদ্যোগ উত্থাপন করেছেন এবং এর বাস্তবায়নকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এটি ২১ শতাব্দীতে সবচেয়ে উল্লেখযোগ্য কূটনৈতিক নীতিমালার মধ্যে অন্যতম। চীনা শৈলীর আধুনিকীকরণের ফলে সমস্ত জনগণের অভিন্ন সমৃদ্ধ নিশ্চিত হয়েছে বলে তিনি মনে করেন।

জাতীয় কংগ্রেসে নির্ধারিত সিদ্ধান্ত চীনের ওপর প্রভাব ফেলা ছাড়াও গোটা বিশ্বের উন্নয়নে প্রভাব ফেলবে বলে তিনি উল্লেখ করেন। সূত্র: সিএমজি।