NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, আগস্ট ২৯, ২০২৬ | ১৩ ভাদ্র ১৪৩৩
Logo
logo

মাদকের বিরুদ্ধে, ইভটিজিং বাল্যবিবাহ, অপরাধ দমন, পুলিশিং কার্যক্রমের জন্য সম্মাননা স্মারক পুরস্কার পেলেন আদমদীঘি ওসি


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ২৯ আগস্ট, ২০২৬, ০৩:১৯ এএম

মাদকের বিরুদ্ধে, ইভটিজিং বাল্যবিবাহ, অপরাধ দমন, পুলিশিং কার্যক্রমের জন্য সম্মাননা স্মারক পুরস্কার পেলেন আদমদীঘি ওসি

এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে :

মাদকের বিরুদ্ধে, ইভটিজিং বাল্যবিবাহ, অপরাধ দমন, পুলিশিং কার্যক্রমের জন্য সম্মাননা স্মারক পুরস্কার পেলেন আদমদীঘি ওসি : মো. কামরুজামান মিয়া   মাদক বিরোধী অভিযান, জুয়া,  অনলাইন জুয়া, বাল্য বিবাহ, অপরাধ দমন, সার্বিক অপরাধ পরিস্থিতি, গুরুত্বপূর্ণ মামলা আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং চলমান পুলিশিং কার্যক্রম পর্যালোচনা এবং থানায় ভালো কাজের সাফল্য স্বীকৃতি হিসেবে বগুড়ার আদমদিঘী থানার ওসি মো. কামরুজ্জামান মিয়া-কে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে।   তিনি জুন/২০২৬ মাসের জন্য বগুড়া জেলার বিশেষ সম্মাননা স্মারক পুরস্কার হিসাবে "নির্বাচিত হয়েছেন।  বুধবার (৮ জুলাই ) ​বগুড়া জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে তাঁর হাতে এই সম্মাননা স্মারক তুলে দেন বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, পিপিএম।  ​পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে, 'শৃঙ্খলা, নিরাপত্তা, প্রগতি'— এই মূলমন্ত্রকে সামনে রেখে বগুড়া জেলাকে মাদকমুক্ত, বাল্যবিবাহ, ইভটিজিং, জুয়ার বিরুদ্ধে  জেলা পুলিশ ও আদমদীঘি থানা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় জুন মাসে সাহসিকতা ও দক্ষতার সাথে বেশ কয়েকটি সফল মাদক বিরোধী অভিযান, থানা পুলিশের বিশেষ পরিচালনায় বিভিন্ন আসামি গ্রেফতার করেন আদমদীঘি থানা অফিসার ইনচার্জ (ওসি ) মো. কামরুজ্জামান মিয়া।

  তাঁর এই গৌরবোজ্জ্বল কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ জেলা পুলিশের পক্ষ থেকে এই আনুষ্ঠানিক সম্মাননা জানানো হয়। ​সম্মাননা স্মারক হাতে পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় ওসি মো. কামরুজ্জামান  মিয়া  বলেন, "এই স্বীকৃতি আমার কাজের প্রতি দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিল। বগুড়া জেলার আদমদীঘি থানা সম্পূর্ণ মাদকমুক্ত করতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের এই অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।"  ​অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন এবং তারা ওসি মো. কামরুজ্জামান মিয়ার এই সাফল্যে কে অভিনন্দন জানিয়ে জেলাজুড়ে মাদকবিরোধী তৎপরতা আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।