NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, আগস্ট ২৯, ২০২৬ | ১৩ ভাদ্র ১৪৩৩
Logo
logo

অশ্রাব্য কথা যত - জাকিয়া রহমান


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ২৯ আগস্ট, ২০২৬, ০৩:১৯ এএম

অশ্রাব্য কথা যত  - জাকিয়া রহমান

অশ্রাব্য কথা যত

- জাকিয়া রহমান    

চারিদিকে বইছে ঝড় অশ্রাব্য যত কথার

বাতাস ভারী আর শ্বাসরোধকারী,   

কর্ণ পটাহে হানে তাই আঘাত যন্ত্রণার  

সত্তায় মুগুরের আঘাত। অত্যাচারী  

ছিনে নিয়েছে আলো- বিবেকের অপমান   

চলার পথে ক্রুদ্ধ কৃষ্ণ আন্ধকার।    

দলিত হৃদয়, ছিটকে পড়েছে অভিমান  

ঐতিহ্যের শেখা আদর্শ আর শিক্ষার।   

জীবনের মিছিল পদতলে নিষ্পেষিত  

আশ্রাব্য উক্তির গড়ে উঠেছে গিরি,    

ভ্রমের হাপিত্যশে আজ আত্মা স্তম্ভিত,  

সভ্যতার প্রগতির থেমেছে সিঁড়ি।