NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, আগস্ট ২৯, ২০২৬ | ১৩ ভাদ্র ১৪৩৩
Logo
logo

৪২তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর ২০২৫ ব্যাচের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ২৯ আগস্ট, ২০২৬, ০৩:২৩ এএম

৪২তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর ২০২৫ ব্যাচের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

এম আব্দুর রাজ্জাক,বগুড়া থেকে:

   বৃহস্পতিবার  (১৬ জুলাই ) রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমীর প্যারেড গ্রাউন্ডে ৪২তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর (২০২৫ ব্যাচ)-এর মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ  মো. আলী হোসেন ফকির।   এ সময় তিনি নবীন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং পুলিশকে জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালনের আহ্বান জানান।  আইজিপি বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের হাতে পুরস্কার তুলে দেন। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে  ক্যাডেট সাব-ইন্সপেক্টর শাহরিয়ার হাসান সিজান বেস্ট ক্যাডেট, ক্যাডেট সাব-ইন্সপেক্টর মো. সাইফুল ইসলাম বেস্ট একাডেমিক, ক্যাডেট সাব-ইন্সপেক্টর তৌকির আহমেদ বেস্ট ইন ফিল্ড অ্যাক্টিভিটিস, ক্যাডেট সাব-ইন্সপেক্টর আশরাফুল ইসলাম বেস্ট সুইমার এবং ক্যাডেট সাব-ইন্সপেক্টর মো. কামরান শেখ বেস্ট শ্যুটার হওয়ার গৌরব অর্জন করেছেন।

 অনুষ্ঠানে রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি)  মো. আশিক সাঈদ উপস্থিত ছিলেন।   এছাড়াও অনুষ্ঠানে জনপ্রতিনিধিবৃন্দ, বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গও সাংবাদিকবৃন্দ গণ উপস্থিত ছিলেন।  এর আগে, গত ১৫ জুলাই ২০২৬ রাজশাহীর শাহমখদুম বিমানবন্দরে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) কে ফুলেল শুভেচ্ছা প্রদান করে রাজশাহীতে স্বাগত জানান রাজশাহী রেঞ্জের  ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি)  মোঃ আশিক সাঈদ।