NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, আগস্ট ২৯, ২০২৬ | ১৩ ভাদ্র ১৪৩৩
Logo
logo

আলোচনায় রাজি ‘তেলাপোকা পার্টি’, তবে শর্ত একটাই


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ২৯ আগস্ট, ২০২৬, ০২:০৪ এএম

আলোচনায় রাজি ‘তেলাপোকা পার্টি’, তবে শর্ত একটাই

  প্রতিযোগিতামূলক বিভিন্ন পরীক্ষায় অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে চলমান আন্দোলনের সমাধানে ভারত সরকারের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত ককরোচ জনতা পার্টি (সিজেপি) বা তেলাপোকা পার্টি। তবে দলটির শর্ত, কোনো মন্ত্রীর বাসভবনে নয়, নিরপেক্ষ স্থানে আলোচনা হতে হবে। বুধবার (২২ জুলাই) আন্দোলনস্থলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিজেপির প্রধান মুখপাত্র সৌরভ দাস বলেন, আজ সকালে পুলিশ তাদের জানিয়েছে যে কেন্দ্রীয় মন্ত্রী জে.পি. নাড্ডা আলোচনায় বসতে চান এবং এ জন্য নিজের বাসভবনে আমন্ত্রণ জানিয়েছেন। তবে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে সিজেপি।   

সৌরভ দাস আরও বলেন, আমরা কারও বাসা বা দপ্তরে যেতে রাজি নই। জনগণের আদালত এখানেই। মন্ত্রীদেরই জনগণের কাছে আসা উচিত। যদি আলোচনা করতে চান, তাহলে জন্তর মন্তরে আসুন। তবে তিনি স্পষ্ট করেন যে, আন্দোলনকারীরা সংলাপের পথ বন্ধ করেননি। নিরাপত্তাজনিত কোনো উদ্বেগ থাকলে জন্তর মন্তরের কাছাকাছি কোনো নিরপেক্ষ স্থানে আলোচনায় বসতেও তারা প্রস্তুত। তিনি বলেন, আমরা শিক্ষিত মানুষ। জন্তর মন্তরে নিরাপত্তা নিয়ে সমস্যা থাকলে কাছাকাছি কোনো নিরপেক্ষ স্থানে বৈঠক করা যেতে পারে। আমরা সবসময়ই বলে এসেছি, আলোচনায় বসতে প্রস্তুত।

সংলাপের মাধ্যমে সমস্যার সমাধান হলে সেটিই সবচেয়ে ভালো।  আরও পড়ুন: আরেক ফ্রন্টে যুদ্ধের শঙ্কা, ‘কাঁপছে বিশ্ববাজার’ এদিন সৌরভ দাস আরও বলেন, অর্থহীন আলোচনায় সময় নষ্ট করার সুযোগ আমাদের নেই। সরকারের প্রকৃত উদ্দেশ্য হতে হবে আন্দোলনকারীদের দাবি মেনে নেয়া। সময় খুবই মূল্যবান। এখনও হাজারো মানুষ জন্তর মন্তরে অবস্থান করছেন এবং আন্দোলন অব্যাহত রয়েছে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনিয়মের অভিযোগে সিজেপির নেতৃত্বে চলমান এই আন্দোলন কয়েকদিন ধরে ভারতের রাজধানী নয়াদিল্লির জন্তর মন্তরে অব্যাহত রয়েছে। আন্দোলনকারীরা দাবি করছেন, পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করতে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।