NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, আগস্ট ২৯, ২০২৬ | ১৩ ভাদ্র ১৪৩৩
Logo
logo

চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্য সম্পর্ক এগিয়ে নিতে শুল্ক কমানোর উদ্যোগ


আন্তর্জাতিক: প্রকাশিত:  ২৯ আগস্ট, ২০২৬, ০২:০৪ এএম

চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্য সম্পর্ক এগিয়ে নিতে শুল্ক কমানোর উদ্যোগ

চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে গত (বৃহস্পতিবার) বিকেলে বেইজিংয়ে অনুষ্ঠিত হয়। 
বাণিজ্য মন্ত্রণালয়ে বৈদেশিক বিনিয়োগ বিভাগের মহাপরিচালক মেং হুয়া তিং চীন-মার্কিন বাণিজ্য পরিষদ এবং চীন-মার্কিন বিনিয়োগ পরিষদ প্রতিষ্ঠার অগ্রগতি সংক্রান্ত প্রশ্নের উত্তর বলেন যে, উভয় পক্ষের অর্থনৈতিক ও বাণিজ্য দলগুলো বর্তমানে বাণিজ্য পরিষদের কাঠামো, কার্যাবলী এবং পরিচালন মডেলের নির্দিষ্ট ব্যবস্থা নিয়ে নিবিড় যোগাযোগ বজায় রাখছে, এবং প্রত্যেকে ৩০ বিলিয়ন ডলারের একটি পারস্পরিক শুল্ক হ্রাস কাঠামো বাস্তবায়নের কাজ করছে। চীন প্রাসঙ্গিক শুল্ক হ্রাস ব্যবস্থার বিষয়ে চীনের প্রতিষ্ঠান, বাণিজ্যিক সমিতি, স্থানীয় সরকার এবং মার্কিন-বিনিয়োগকৃত প্রতিষ্ঠান ও বাণিজ্য সমিতিগুলোর কাছ থেকে ব্যাপকভাবে মতামত সংগ্রহ করছে। যুক্তরাষ্ট্রও বাণিজ্য পরিষদ এবং পারস্পরিক শুল্ক হ্রাস ব্যবস্থার বিষয়ে জনমত গ্রহণ করছে। উভয় পক্ষ নিবিড় যোগাযোগ বজায় রাখবে, যত দ্রুত সম্ভব নির্দিষ্ট পণ্যের শুল্ক হ্রাস ব্যবস্থায় সম্মত হবে এবং দ্বিপাক্ষিক বাণিজ্য আরও সম্প্রসারণ উৎসাহিত করবে।


সূত্র:তুহিনা-তৌহিদ-শুয়েই,চায়না মিডিয়া গ্রুপ।