NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন
Logo
logo

মুখপাত্রগণ তুলে ধরলেন ইয়াং চি নদীর বদ্বীপের উন্নয়ন চিত্র


রুবি: প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ০১:৪১ পিএম

মুখপাত্রগণ তুলে ধরলেন ইয়াং চি নদীর বদ্বীপের উন্নয়ন চিত্র

 

১৮ অক্টোবর চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির বিংশতম জাতীয় কংগ্রেসের তথ্য কেন্দ্রে অনুষ্ঠিত হয় দ্বিতীয় গ্রুপ সাক্ষাৎকার। তাতে শাংহাই, চিয়াং সু, চ্য চিয়াং, ও আন হুইসহ ৭টি প্রদেশ ও শহরের প্রতিনিধি দলের মুখপাত্রগণ দেশি-বিদেশি সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন। 
এ সাক্ষাৎকারে ইয়াং চি নদীর বদ্বীপের উন্নয়নের কৌশলের কার্যকারিতা ও বাস্তবায়ন সব মিডিয়ার দৃষ্টি কেড়েছে।

শাংহাই প্রতিনিধি দলের তথ্য মুখপাত্র ও সম্প্রচার বিভাগের উপ-মহাপরিচালক চাও চিয়া মিং জানিয়েছেন, বর্তমানে ইয়াং ই নদীর বদ্বীপের একীকরণের বিভিন্ন কর্মসূচী সার্বিকভাবে সামনে এগিয়ে নেওয়া হচ্ছে।
শাংহাই-এর  উদাহরণ দিয়ে তিনি বললে, এ শহরের অবাধ বাণিজ্যিক পরীক্ষামূলক অঞ্চল - লি কাং- নতুন অঞ্চলের সামগ্রিক কর্মসূচীর মধ্যে ৭৮টি উদ্ভাবনী কাজ প্রায় সম্পন্ন হয়েছে।

তিনি বলেন, ইয়াং চি নদীর বদ্বীপে উদ্ভাবনের অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট কমিউনিটি গঠনের কাজ শুরু হয়েছে। এরই মধ্যে কিছু নির্ণায়ক প্রযুক্তির ব্যাপক অগ্রগতি অর্জিত হয়েছে। চিকিৎসা বিমা কার্ড একত্রিত করার বিষয়টি সুষ্ঠুভাবে সমাধান করা হয়েছে। অন্য স্থানে চিকিৎসা নিলে সরাসরি হিসাব করা যায়। অধিকতর মানুষ বলছেন, বদ্বীপের উন্নয়ন আরও দ্রুত এবং জীবন আরও সুন্দর হয়েছে।

সিয়াং সু প্রদেশের সিপিসি’র কমিটির স্থায়ী সদস্য ও সম্প্রচার বিভাগের মহাপরিচালক চাং আই চুন বলেছেন, চিয়াং সু প্রদেশ ইয়াং ই নদীর বদ্বীপের অন্য স্থানের সঙ্গে শিল্প চেইনের মিত্র গঠন করেছে। জৈব চিকিৎসা, কৃত্রিম বুদ্ধিমত্তা ও নতুন জ্বালানিসহ নানা শিল্প তাতে অন্তর্ভুক্ত হয়েছে।

চ্য চিয়াং প্রদেশের সিপিসি’র স্থায়ী সদস্য ও সম্প্রচার বিভাগের মহাপরিচালক ওয়াং কাং বলেন, চ্য চিয়াং ইয়াং চি নদীর বদ্বীপের ডিজিটাল উদ্ভাবন অঞ্চল গঠন ও ডিজিটাল ইয়াং চি বদ্বীপের উন্নয়ন প্রস্তাবসহ সব কাজে অব্যাহতভাবে প্রচেষ্টা চালাচ্ছে। সামাজিক বীমা কার্ডসহ বর্তমানে বদ্বীপে ১০০০টিরও বেশি প্রকল্পে একই কার্ড ব্যবহার করা যায়।
আন হুই প্রদেশের প্রতিনিধি দলের তথ্য মুখপাত্র ও সম্প্রচার বিভাগের মহাপরিচালক কুও চিয়াং জানিয়েছেন, নতুন যুগের দশ বছরে আন হুই প্রদেশ অনেক সুযোগ সুবিধা পেয়ে ব্যাপক লাভবান হয়েছে। পরিসংখ্যান থেকে জানা গেছে, গত বছর আন হুই প্রদেশে জিডিপি’র পরিমাণ ছিল ৪.৩ ট্রিলিয়ন ইউয়ান। মাথাপিছু জিডিপি ১০ হাজার মার্কিন ডলার ছাড়িয়েছে।সূত্র : সিএমজি