NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, আগস্ট ২৯, ২০২৬ | ১৩ ভাদ্র ১৪৩৩
Logo
logo

পাবনার বিদায়ী পুলিশ সুপারকে সংবর্ধনা এবং নবাগত পুলিশ সুপারকে স্বাগত জানালেন রাজশাহী ডিআইজি


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ২৯ আগস্ট, ২০২৬, ০২:০৫ এএম

পাবনার বিদায়ী পুলিশ সুপারকে সংবর্ধনা এবং নবাগত পুলিশ সুপারকে স্বাগত জানালেন রাজশাহী ডিআইজি

এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে :

  বৃহস্পতিবার  (৩০ জুলাই ) দুপুর ২ টায় রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ের “পদ্মা” সম্মেলন কক্ষে পাবনা জেলার বিদায়ী পুলিশ সুপার  মো. ছুফি উল্লাহ এর বদলিজনিত বিদায় সংবর্ধনা এবং নবাগত পুলিশ সুপার  আবু আশ্রাফ কে স্বাগত জানিয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের  ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মো. আশিক সাঈদ।   তিনি বিদায়ী পুলিশ সুপারকে তাঁর সফল কর্মজীবনের জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং রাজশাহী রেঞ্জে দায়িত্ব পালনকালে তাঁর অবদানের প্রশংসা করেন। একই সঙ্গে নবাগত পুলিশ সুপারকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে নতুন কর্মস্থলে সফলতা কামনা করেন।  এ সময় ডিআইজি বিদায়ী ও নবাগত উভয় পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা এবং শুভেচ্ছা স্মারক প্রদান করেন।  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমান্ড্যান্ট (অ্যাডিশনাল ডিআইজি), আরআরএফ, রাজশাহী, অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), রাজশাহী রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, রাজশাহী, রেঞ্জ এর সকল জেলার পুলিশ সুপার, পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট), রেঞ্জ ডিআইজির কার্যালয়, রাজশাহী অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ।