NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, আগস্ট ২৯, ২০২৬ | ১৩ ভাদ্র ১৪৩৩
Logo
logo

জিবিএ (গ্লোবাল বাংলাদেশি অ্যালায়েন্স)-এর জরুরি নির্বাহী সভায় গঠনতন্ত্র কমিটি গঠন এবং তিনজনকে বহিষ্কার


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ২৯ আগস্ট, ২০২৬, ১২:৪১ এএম

জিবিএ (গ্লোবাল বাংলাদেশি অ্যালায়েন্স)-এর জরুরি নির্বাহী সভায় গঠনতন্ত্র কমিটি গঠন এবং তিনজনকে বহিষ্কার

​ ​নিউ ইয়র্ক, ১ আগষ্ট, ২০২৬;  'জিবিএ' (গ্লোবাল বাংলাদেশি অ্যালায়েন্স),​একটি ৫০১(সি)(৪) অলাভজনক প্রতিষ্ঠান -এর নির্বাহী কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে তিন সদস্যবিশিষ্ট একটি গঠনতন্ত্র (Bylaws) কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির সদস্যরা হলেন—সংগঠনের চেয়ারম্যান মিজান চৌধুরী এবং নির্বাহী কমিটির বাইরের দুজন সদস্য: বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব ড. সৈয়দ আল আমীন রাসেল ও সংবাদমাধ্যম ব্যক্তিত্ব কামরুল ইসলাম সনি।

​উল্লেখ্য যে, অননুমোদিত জিবিএ কমিটি গঠন, সাংগঠনিক পদের অপব্যবহার, অননুমোদিত ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার, অনুমতি ছাড়া সদস্যদের নাম ব্যবহার এবং এক সংবাদ সম্মেলনের পরিকল্পনার অভিযোগে মোহাম্মদ সালেহ আহমেদ, আজম চৌধুরী এবং সোহেল আহমেদকে সংগঠন থেকে ইতোমধ্যেই চূড়ান্তভাবে বহিষ্কার করা হয়েছে। ​উক্ত বহিষ্কৃত ব্যক্তিদের সাথে জিবিএ সংক্রান্ত যেকোনো ধরনের যোগাযোগ বা লেনদেন না করার জন্য সংশ্লিষ্ট সকলকে বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে। ​ধন্যবাদান্তে, জিবিএ (গ্লোবাল বাংলাদেশি অ্যালায়েন্স) নির্বাহী কমিটি।