NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন
Logo
logo

জাতীয় সংসদ নির্বাচন এলেই এলাকায় বসন্তের কোকিলের আগমন ঘটে -সাহাদারা মান্নান এমপি


Abdur Razzak প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ০৩:১৭ পিএম

জাতীয় সংসদ নির্বাচন এলেই এলাকায় বসন্তের কোকিলের আগমন ঘটে -সাহাদারা মান্নান এমপি

এম আব্দুর রাজ্জাক উত্তরবঙ্গ থেকে :

অক্টোবর ২০, ২০২২
  
 বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান বলেছেন, জাতীয় সংসদ নির্বাচন এলেই, এলাকায় বসন্তের কোকিলের আগমন ঘটে। এবারও তাদের আগমন ঘটতে পারে। তারা এলাকায় যাতে ভীড়তে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। তিনি আজ বগুড়ার সোনাতলা উপজেলার নওদাবগা গ্রামে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। মোঃ শামছুল হক মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সদস্য আজিমুল হক। আরও বক্তব্য রাখেন শিক্ষাবিদ সাখাওয়াত হোসেন সজল, মধুপুর ইউপির সাবেক চেয়ারম্যান অসীম কুমার জৈন নতুন, প্রভাষক জাকিরুল ইসলাম, জোড়গাছা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি আনারুল ইসলাম টিপু, সুখানপুকুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ, ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বদিউদ-জ্জামান মুকুল, ঝুন্টু সরকার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক মাহফুজুল হক শিপলু, রফিকুল ইসলাম তুলা, নজরুল ইসলাম, জুলফিকার নাঈম পিপাস, সামিউল ইসলাম লেবু প্রমুখ। এ সময় তিনি নওদাবগা পশ্চিমপাড়া (টুঙ্গিপাড়া) জামে মসজিদের উন্নয়নে ৩ লাখ টাকা অনুদান ঘোষণা করেন।

এরপর প্রধান অতিথি উপজেলার চামুরপাড়া হাফেজিয়া মাদ্রাসায় ৫০ হাজার টাকা, সুজাইতপুর রেলগেট সংলগ্ন ঈদগাহের উন্নয়নে ৫০ হাজার, চকচন্দন হরিমন্দিরের উন্নয়নে ৫০ হাজার, কানুপুর মিস্ত্রিপাড়া দুর্গামন্দিরের উন্নয়নে ৫০ হাজার, চকনন্দন জামে মসজিদের উন্নয়নে ১ লাখ টাকা অনুদান প্রদান করেন। এছাড়াও চকনন্দন জামে মসজিদের উন্নয়নে ২ লাখ টাকা ও কানুপুর দুর্গা মন্দিরের উন্নয়নে ১ লাখ টাকার অনুদান ঘোষণা করেন।