NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন
Logo
logo

ওয়া‌শিংটন ডি‌সিতে জমজমাট ডিসি বইমেলা'২০২২ সম্পন্ন


খবর   প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ০২:১৮ পিএম

ওয়া‌শিংটন ডি‌সিতে জমজমাট ডিসি বইমেলা'২০২২ সম্পন্ন

“বিশ্বজুড়ে বাংলা বই” শ্লোগানে মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে গত ২৯ ও ৩০শে অক্টোবর শনি ও রবিবার অনুষ্ঠিত হয়ে গেলো ডিসি বইমেলা ২০২২। মেলার স্থান হিসেবে আয়োজকগণ বেছে নিয়েছিলেন ডিসির অদূরে স্প্রিংফিল্ডে অবস্থিত হলিডে ইন এক্সপ্রেস। মেলার বিভিন্ন অনুষ্ঠানের জন্য নির্ধারিত স্থানগুলোর নামকরণ করা হয় বাংলাদেশের নদীর নামে ।হোটেলের বিশাল বলরুম “ময়ূরাক্ষী”তে পরিবেশিত হয় মূল অনুষ্ঠান । সেই সাথে সেমিনার ও তথ্যমূলক চিত্র প্রদর্শনী জন্য নির্ধারিত হয় “ধলেশ্বরী” । অন্যান্য আয়োজিত অনুষ্ঠানমালার জন্য ব্যবহৃত স্থানগুলোর নাম ছিল “ইরামতি”, “কীর্তনখোলা” ও “কর্ণফুলী”।এই ডিসি বইমেলার উদ্বোধন করেন স্বাধীনতা পুরষ্কার ও একুশে পদক প্রাপ্ত সৈয়দ হাসান ইমাম। উদ্বোধনীর পরপরই অনুষ্ঠিত হয় বর্ণমালা শিক্ষাঙ্গনের সহযোগিতায় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। ইরাজ তালুকদার , আক্তার আহমেদ রাশা ও লায়লা হাসান এ পর্যায়ের বিচারকের দ্বায়িত্ব পালন করেন।শতাধিক কবি সাহিত্যিকদের উপস্থিতিতে বিশাল এই যজ্ঞে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি আসাদ চৌধুরী , ডঃ নুরুন নবী, হাসান মাহমুদ, ডঃ আব্দুন নুর, নুরজাহান বোস ও নৃত্য সারথি লায়লা হাসান। এছাড়া অর্ধশতাধিক লেখক, কবি ও সাহিত্যিকডিসি এই বইমেলায় অংশ নেন ।ডিসি বইমেলার সাহিত্য পুরষ্কারের জন্য এ বছর মনোনীত হয়েছেন কবি আসাদ চৌধুরী। বাংলা সাহিত্যে অসামান্য অবদানের জন্য কবি আসাদ চৌধুরীকে এ পুরস্কারে ভূষিত করা হয়।ডিসি বইমেলার প্রধান সমন্বয়ক, বিসিসিডিআই বাংলা স্কুলের প্রাক্তন সভাপতি আতিয়া মাহজাবীন নীতু স্বাগত বক্তব্য রাখেন । শুরুতেই মহিতোষ তালুকদার তাপসের নির্দেশনায় ডিসি বইমেলা টীমের নিজস্ব পরিবেশনা ছিল “দেশের গান- প্রেমে, দ্রোহে, হৃদয়ে স্বদেশ, আমার বাংলাদেশ”। এই পর্বে মেলার প্রধান উপদেষ্টা রোকেয়া হায়দার ও লায়লা হাসান উপস্থিত সকল দর্শক মন্ডলীকে কায়মনে বাঙালি হবার শপথ পাঠ করান।অনুষ্ঠান মালায় ছিল দশটি অনুচ্ছেদে লেখকেদের সাথে বই নিয়ে আলাপচারিতা, দুইটি বইয়ের মোড়ক উন্মোচন, সাতটি সেমিনার, ভাস্কর্য প্রদর্শনী ও সাহিত্য ও বাংলা বিষয়ক দুটি বিশেষ পরিবেশনা। এছাড়া স্থানীয় ও কানাডা থেকে আগত শিল্পীরা বাংলা ও রাগাশ্রয়ী গান পরিবেশন করেন ।কবিদের কবিতা পাঠ , পুঁথি পাঠ, গানের ছোঁয়ায় কবিতা , সমস্বরের বিশেষ আবৃত্তি, স্বল্প দৈর্ঘ ছবি দ্রোহ / রিভোল্ট , নারী - দা ডিভাইন স্টোন, ডকুমেন্টারি ৭১,একাত্তরের ওপরে ছবি নাওফিল ( প্রথম প্রদর্শনী) ও বাহান্নর ভাষা আন্দোলন ভিত্তিক ছবি মাদার টাং পরিবেশিত হয় Iসেমিনার গুলোর পরিচালনায় ছিলেন আনিস আহমেদ, আশরাফ আহমেদ, আদনান মোর্শেদ, ডুয়াফি, বাংলা ইশকুল, ইকবাল বাহার চৌধুরী প্রমুখ । শ্রুতি নাটকে ছিলেন খুকু ও মিজান, পুঁথি পাঠে ছিল প্রিয়তা ও অন্যান্য আলোচনার বিষয় গুলোর মধ্যে ছিল এপার বাংলার সাহিত্য ও পার বাংলার সাহিত্য থেকে স্বতন্ত্র কেন , প্রবাসে বাংলা চর্চা, বাংলা গদ্যের বর্তমান অবস্থাসঙ্গীত শিল্পীদের মাঝে ছিলেন শংকর চ্যাটার্জি, শর্বরী গঙ্গোপধ্যায়, ডরোথি বোস, গৌরব গল্প, মনিকা মুনা, ক্লেমেন্ট স্বপন গোমেজ, মেরি স্টেলা, ফয়সাল কাদের ও নাজিয়া শাওন Iযে সকল অন্যান্য সংগঠন বিভিন্ন ভাবে অংশ গ্রহণ করেছেন তাদের মাঝে উল্লেখযোগ্য - ডুয়াফি, বাংলা ইশকুল, বর্ণমালা, বিসিডিডিআই বাংলা স্কুল, ঘুংঘুর ও রাইটারস ক্লাব ইউএসএ। ধ্রুপদের নৃত্যদলের পরিবেশনায় বইমেলা ২০২২ এর পর্দা নেমে আসে ।

সার্বিক অনুষ্ঠান পরিকল্পনায় ছিলেন সামিনা আমিন, শিমূল মৌ, আতিয়া মাহজাবিন নিতু, আনোয়ার ইকবাল কচি, ড: নজরুল ইসলাম, দস্তগীর জাহাঙ্গীর, ও দিনার মনি। অনুষ্ঠান পরিচালনা করেন সামিন আমিন, আনোয়ার ইকবাল কচি , ইশারাত জাহান মিতা , নাসরিনা আহমেদ মুন্না, ফকির সেলিম, ও শিমূল মৌ।