NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন
Logo
logo

শীতের আগমনে আদমদীঘিতে লেপ-তোষক তৈরির ধুম


এম আব্দুর রাজ্জাক প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ০৩:১৭ পিএম

শীতের আগমনে আদমদীঘিতে লেপ-তোষক তৈরির ধুম

এম আব্দুর রাজ্জাক উত্তরবঙ্গ থেকে :


  শীতের আগমন এলেই ব্যস্ত হয়ে পড়েন লেপ-তোষক কারিগররা। বছরের অন্যান্য সময় তারা অলস সময় কাটালেও বাংলা আশ্বিন মাস থেকে দোকানের তালা খুলে বসেন মহাজনরা। লেপ-তোষকের কাপড়, তুলা ও সেলাই মেশিনসহ সরঞ্জামাদী সাজিয়ে বসেন লেপ-তোষক তৈরি করতে। এবার আদমদীঘি উপজেলার কার্তিক মাস থেকে পুরোদমে বিভিন্ন লেপ-তোষকের দোকানে ধুম পড়েছে লেপ-তোষক তৈরিতে।

স্থানীয় সূত্রে জানায় যায়, আদমদীঘি উপজেলা সদর, সান্তাহার, ছাতিয়ানগ্রাম, চাঁপাপুর, নসরতপুর, মুরইল, কুন্দগ্রাম, কড়ইসহ বিভিন্ন এলাকায় তিন শতাধিক লেপ-তোষকের দোকান রয়েছে। এসব দোকানে মহাজন, কারিগরসহ সহস্রাধিক শ্রমিক এ পেশায় নিয়োজিত রয়েছেন।

আদমদীঘি সদরের মহাজন রফিকুল ইসলাম জানান, প্রায় ১০ বছর যাবত রেপ-তোষক তৈরির কাজ করেন। আগে এনালক পদ্ধতিতে লেপ-তোষক তৈরি করা হতো। এখন উন্নতমানের জুকি মেশিনে কাজ করা হয়। এতে সময় কম লাগে বড় মাপের লেপ কাপড় তুলা সুতাসহ তৈরি খরচ বাবদ গ্রাহকদের কাছ থেকে ২ হাজার ৮শ’ টাকা থেকে ৩ হাজার ২শ’ টাকা পর্যন্ত নেয়া হয়। গদির দাম নেয়া হয় ৩ হাজার ৮শ’ টাকা থেকে ৪ হাজার ২শ’ টাকা। শ্রমিক মজুরি লেপ- ৫৫০ টাকা ও তোষক বা গদি ৬৫০ টাকা দিতে হয়। বর্তমানে আদমদীঘি উপজেলার তিন শতাধিক প্রতিষ্ঠানে কারিগরা লেপ-তোষক তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন। এবারও ধুম পড়েছে লেপ-তোষক তৈরিতে। আশ্বিন মাস থেকে ফাল্গুন মাস পর্যন্ত এ পেশার কারিগররা ব্যস্ত থাকলেও অবশিষ্ট মাসে কারিগররা অন্য পেশায় নিয়োজিত থাকেন। বর্তমানে খদ্দেরের সংখ্যাও কম নেই দোকানগুলোতে।

খদ্দের সানোয়ার হোসেন জানান, তিনি এক হাজার ২শ’ টাকায় বড় মাপের একটি লেপ তৈরি করে নিয়েছেন।