NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন
Logo
logo

ঠাকুরগাঁওয়ে পুনাক শিল্প ও পন্য মেলা উদ্বোধন


এম আব্দুর রাজ্জাক প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ০৩:১৭ পিএম

ঠাকুরগাঁওয়ে পুনাক শিল্প ও পন্য মেলা উদ্বোধন

এম আব্দুর রাজ্জাক বগুড়া থেকে :




বঙ্গবন্ধু জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতা সুবর্নজয়ন্তী উপলক্ষ ঠাকুরগাঁও পুলিশ নারী কল্যাণ সমিতির “পুনাক শিল্প ও পণ্য মেলা—২২” উদ্বোধন করা হয়। ৩১ অক্টোবর সোমবার রাতে ঠাকুরগাঁও রোড যুব সংসদ মাঠ প্রাঙ্গনে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মুহ: সাদেক কুরাইশী সহ অন্যান্য অতিথিরা। ঠাকুরগাঁও পুলিশ নারী কল্যাণ সমিতির আয়োজনে ও রাজশাহী সিল্ক এন্ড বেনারশি জামদানি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানীর সহযোগিতায় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান, উদ্বোধক ঠাকুরগাঁও জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মুহ: সাদেক কুরাইশী, বিশেষ অতিথি জেলা আ’লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, সহ সভাপতি ও সাবেক পৌর মেয়র এস,এম,এ মঈন, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, বিসিকের উপ ব্যবস্থাপক নুরল হক, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনুসর আলী, রোড যুব সংসদের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান মুক্তা সরকার প্রমুখ।
এ সময় সদর থানার অফিসার ইনচার্জ মো: কামাল হেসেনসহ মেলা পরিচালনাকারী কমিটির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও দর্শনার্থীগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন পারপুগী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আঞ্জুমান আরা কলি। পরে স্থানীয় শিল্পীদের অংশগ্রহনে একটি মনোজ্ঞ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। পরে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন অতিথিবৃন্দ।