NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন
Logo
logo

“দেশের উন্নয়নের ধারাবাহিকতা রাখতে জনগন শেখ হাসিনাকে ভোট দেবে” খাদ্যমন্ত্রী


Abdur Razzak প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ০৩:১৭ পিএম

“দেশের উন্নয়নের ধারাবাহিকতা রাখতে জনগন শেখ হাসিনাকে ভোট দেবে” খাদ্যমন্ত্রী

এম আব্দুর রাজ্জাক বগুড়া থেকে :

নভেম্বর ৫, ২০২২

দেশের মানুষের জন্য উন্নয়ন করার কারনেই জনগণ শেখ হাসিনাকে ভোট দিবে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। শনিবার দুপুরে নিয়ামতপুরের উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ৮নং বাহাদুরপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের ত্রি- বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।

খাদ্যমন্ত্রী বলেন, এদেশের মানুষ ১৯৪৭ থেকে ১৯৭১ পর্যন্ত শুধু বঞ্চনা পেয়েছে। জাতির পিতা শেখ মুজিবুর রহমান বঞ্চিত এ জাতিকে স্বাধীনতা দিয়েছেন। ধ্বংস প্রায় দেশকে তিনি পূ্নর্গঠন করার কাজ শুরু করেছিলেন। তখনই তাকে হত্যা করে স্বাধীনতাবিরোধী ঘাতকচক্র। সেই ঘাতকদের সাথে বিএনপির সক্ষতা। বঙ্গবন্ধুর ঘাতকদের বিএনপি বারবার পুরস্কৃত করেছে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, তারেক জিয়ার নির্দেশে একুশে আগস্ট গ্রেনেড হামলা হয়। ছেলের অপকর্ম ঢাকতে খালেদা জিয়া মহান সংসদে দাড়িয়ে মিথ্যাচার করেছিলেন। এবার যারা লাঠি নিয়ে মিছিল করছে তাদের অতীত ইতিহাস সবাই জানে। ২০১৪ সালে আগুন সন্ত্রাসীদের জনগণ প্রত্যাখান করেছিলো। এবারও জনগণের তাদের প্রত্যাখান করবে বলে উল্লেখ করেন তিনি।

ঘরে ঘরে বিদ্যুত দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সরকার তা পূরণ করেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ভিজিডি, বয়স্কভাতা, বিধবাভাতা ও প্রতিবন্ধীভাতা দিয়ে মানুষের পাশে দাড়িয়েছে বর্তমান সরকার। আওয়ামী লীগের সময়ে চালু করা কমিউনিটি ক্লিনিক বিএনপি বন্ধ করে দিয়েছিলো।সেই বন্ধ কমিউনিটি ক্লিনিক আবার চালু করে আওয়ামী লীগ সরকার। জনগণ এখন সেখানে সেবা পায়। ২৮ ধরনের ঔষধ সেখানে বিনামূল্যে দেওয়া হয়। করোনাকালে কোন মানুষ খাদ্যভাবে মারা যায়নি বলে উল্লেখ করে তিনি বলেন, আমাদের দেশে খাদ্যশস্য যথেষ্ট মজুত আছে,এদেশে দুর্ভিক্ষ হবে না। শেখ হাসিনা উন্নয়নের মাধ্যমে মা-বোনদের মন জয় করেছেন। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে তারা শেখ হাসিনাকেই আগামী নির্বাচনে বেছে নিবেন।

বাহাদুরপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসনারা বিবির সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সহ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ফরিদ আহমেদ, সাধারণ সম্পাদক মো: জাহিদ হাসান রাসেল এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মামুনুর রশিদ মামুন প্রমুখ।