NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন
Logo
logo

চীনে বিশ্ব ইন্টারনেট সম্মেলনে প্রযুক্তির সর্বশেষ অর্জন ফুটে উঠেছে


লিলি,বেইজিং: প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ০১:৩৬ পিএম

চীনে বিশ্ব ইন্টারনেট সম্মেলনে প্রযুক্তির সর্বশেষ অর্জন ফুটে উঠেছে

 

৯ই নভেম্বর ‘বিশ্ব ইন্টারনেট সম্মেলন-২০২২’ চীনের  চেচিয়াং প্রদেশের উচেন শহরে উদ্বোধন হয়। তাতে ইন্টারনেট প্রযুক্তির সর্বশেষ অর্জন ফুটে উঠে এবং ডিজিটাল ক্ষমতায়ন ও যৌথভাবে ভবিষ্যৎ সৃষ্টির ওপর ফোকাস করা হয়।

এই বছরের বিশ্ব ইন্টারনেট সম্মেলনের থিম হলো ‘যৌথভাবে একটি সাইবার বিশ্ব গড়ে তোলা এবং একটি ডিজিটাল ভবিষ্যৎ তৈরি করা— হাতে হাত রেখে সাইবার-স্পেসে অভিন্ন লক্ষ্যের কমিউনিটি গড়ে তোলা’। 
এর একটি পূর্ণাঙ্গ অধিবেশন এবং ২০টি শাখা ফোরাম অনুষ্ঠিত হবে। তাতে সহযোগিতা ও উন্নয়ন, প্রযুক্তি ও শিল্প, সংস্কৃতি ও সমাজ এবং শাসন ও নিরাপত্তাসহ চার অংশের ওপর গুরুত্বারোপ করা হবে। 

গ্লোবাল সাইবার-স্পেসের কেন্দ্রীয় বিষয় ও আলোচিত বিষয়গুলোকে কেন্দ্র করে থিমগুলো সেট করা হয়, যা ইন্টারনেটের বিকাশের সম্ভাবনার উপর সমস্ত শিল্পের দূরদর্শী চিন্তাভাবনাকে প্রতিফলিত করেছে, ডিজিটাল প্রযুক্তি উদ্ভাবনের প্রবণতাকে নেতৃত্ব দিয়ে ইন্টারনেট উন্নয়ন এবং শাসন-সংক্রান্ত চীনের পরিকল্পনা, প্রজ্ঞা এবং দায়িত্বও প্রদর্শন করেছে।

ওয়ার্ল্ড ইন্টারনেট কনফারেন্স ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন প্রতিষ্ঠার পর এবারের উচেন সামিট হলো প্রথম বার্ষিক সভা। ১২০টিরও বেশি দেশ ও অঞ্চলের প্রায় দু’হাজারেরও বেশি প্রতিনিধি অনলাইন বা অফলাইনে সভায় অংশ নিয়েছেন।

সভা চলাকালে বিশ্ব ইন্টারনেটের নেতৃস্থানীয় বৈজ্ঞানিক এবং প্রযুক্তিগত ফলাফল প্রকাশিত হবে। বিশ্ব ইন্টারনেট সম্মেলনের ঘোষণা প্রকাশিত হবে এবং গ্লোবাল ইন্টারনেট প্রতিযোগিতার ফাইনালসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হবে। সূত্র: সিএমজি।