NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন
Logo
logo

চীন ও ইন্দোনেশিয়ার মধ্যে সহযোগিতা জোরদার করার জন্য আশা প্রকাশ:চীনের ফার্স্টলেডি ফেং লি ইউয়ান


মিম প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ০১:৩৭ পিএম

চীন ও ইন্দোনেশিয়ার মধ্যে সহযোগিতা জোরদার করার জন্য আশা প্রকাশ:চীনের ফার্স্টলেডি ফেং লি ইউয়ান

 

 

ইন্দোনেশিয়ার নারীর ক্ষমতায়ন, দারিদ্র্য বিমোচন এবং পরিবেশ সুরক্ষার সাথে নৈপুণ্যের দক্ষতা একীভূত করার প্রশংসা করেছেন চীনের ফার্স্টলেডি ফেং লি ইউয়ান। পাশপাশি চীন ও ইন্দোনেশিয়ার মধ্যে সহযোগিতা জোরদার করার জন্য আশা প্রকাশও করেন তিনি। 

মঙ্গলবার সকালে ইন্দোনেশিয়ার বালিতে জি-টোয়েন্টির সপ্তদশ শীর্ষ সম্মেলনে যোগদানকারী নেতাদের পত্নীদের একটি ইভেন্টে যোগ দিয়ে তিনি এ কথা বলেন। 
ফেং লি বলেন, চীন ও ইন্দোনেশিয়া প্রাসঙ্গিক শিল্প বিকাশের মাধ্যমে দারিদ্র্য বিমোচন এবং পরিবেশ রক্ষার আঞ্চলিক প্রচেষ্টায় অবদান রাখতে এই ক্ষেত্রে বিনিময় ও সহযোগিতা জোরদার করতে পারে” ।

ইভেন্টে যোগদানের পর ফার্স্ট লেডি ইরিয়ানা জোকো উইদোদো তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।এরপর ইরিয়ানা জোকো উইদোদোর সাথে ফেং লি স্থানীয় বাদ্যযন্ত্র, পোশাক, বেতের কাজ এবং খাবারের প্রদর্শনী পরিদর্শন করেন । এছাড়া বুননেও অংশ নেন তিনি। সেখানে ফেং একটি বোনা ব্যাগে জি-টোয়েন্টি বালি সম্মেলনের লোগো এবং ইভেন্টের ফুলের ছবি আঁকেন ।

ইভেন্টে অংশ নেওয়া অন্যান্য নেতাদের স্ত্রীদের সাথে স্থানীয় নাচের অনুষ্ঠান উপভোগ করেন ফেং লি ইউয়ান। সূত্র: মিম তথ্য ও ছবি- চায়না ডেইলি