NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন
Logo
logo

নতুন করে সাজছে বন্দর নগরী চট্টগ্রাম


যুবরাজ চৌধুরী প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ০৪:১৭ পিএম

নতুন করে সাজছে বন্দর নগরী চট্টগ্রাম

যুবরাজ চৌধুরী 

 আসছেন ৪ ডিসেম্বর তাঁর প্রবেশ ও ফিরে যাওয়ার পথেই গুরুত্ব দেওয়া হচ্ছে। যুবরাজ চৌধুরী চট্টগ্রাম ১৯-১১-২০২২ পলোগ্রাউন্ডে আগামী ৪ ডিসেম্বর চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের জনসভায় যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চট্টগ্রাম আগমন উপলক্ষে নতুন করে সাজছে নগরী। বিশেষ করে প্রধানমন্ত্রী যে দিক দিয়ে নগরীতে প্রবেশ করবেন ও জনসভা শেষ করে ঢাকায় ফিরে যাবেন সেসব এলাকাকে বেশ গুরুত্ব দিয়ে রঙিন করে তোলা হচ্ছে। দিন-রাত কাজ করছেন চসিকের পরিচ্ছন্ন কর্মী থেকে শুরু করে ঠিকাদাররা। জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাটিয়ারি থেকে ক্যান্টনমেন্ট হয়ে আখতারুজ্জামান চৌধুরী ফ্লাইওভার হয়ে চট্টগ্রাম সার্কিট হাউজ আসবেন। সেখান থেকে পলোগ্রাউন্ডে জনসভা স্থলে যাবেন।

এই কারণে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীর এসব এলাকাকে নতুন রঙে সাজিয়ে তোলা হচ্ছে। নগরীর আখতারুজ্জামান ফ্লাইওভারসহ পলোগ্রাউন্ডের জনসভার স্থলে প্রবেশের চারপাশের এলাকা এবং সড়ক বিভাজকগুলোকেও নতুন করে রঙ করা হচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে নগরীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে সৌন্দর্যবর্ধনের কাজ চলছে। ৫টি জোনে ৫ জন ঠিকাদারের নেতৃত্বে নগরীতে সৌন্দর্যবর্ধনের কাজ চলছে। সড়ক বিভাজক এবং ফ্লাইওভারসহ প্রতিটি পিলার রঙ করা হচ্ছে। গুরুত্বপূর্ণ মোড়গুলোতে প্রধানমন্ত্রী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টাঙানো হচ্ছে। একই সাথে সরকারের বড় বড় মেগা প্রকল্পসহ উন্নয়নের চিত্রসহ এলইডি বসনো হয়েছে। এসব ডিজিটাল স্ক্রিনগুলোতে প্রধানমন্ত্রীর ছবিসহ বড় বড় মেগা প্রকল্পগুলোর চিত্র প্রদর্শিত হচ্ছে। গতকাল লালখান বাজারের মোড় থেকে আখতারুজ্জামান চৌধুরী ফ্লাইওভারের উপরে উঠে দেখা গেছে রেলিংয়ের উভয় পাশে বিভিন্ন স্পটে নতুন করে সৌন্দর্যবর্ধনের কাজ চলছে। এদিকে দীর্ঘদিনের ভাঙাচোরা বিমান বন্দর সড়কটিও মেরামত করা হচ্ছে।