NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন
Logo
logo

নিউইয়র্কে বিএনপির বিক্ষোভ, ঢাকায় গ্রেফতারকৃত নেতা-কর্মীদের মুক্তি দাবি


খবর   প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ০৩:১৩ পিএম

নিউইয়র্কে বিএনপির বিক্ষোভ, ঢাকায় গ্রেফতারকৃত নেতা-কর্মীদের মুক্তি দাবি

নিউইয়র্ক: ঢাকায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ‘পুলিশী হামলা, দলীয় নেতা-কর্মীদের গণহারে গ্রেফতার’র প্রতিবাদে ৭ ডিসেম্বর বুধবার সন্ধ্যায় নিউইয়র্কে ডাইভার্সিটি প্লাজায় বিএনপি ও শ্রমিক দলের নেতা-কর্মীরা বিক্ষোভ করেছেন।  এসময় উপস্থিত নেতা-কর্মীরা বাংলাদেশের গণতন্ত্র বিপন্ন বলে অভিযোগ করেন। নিউইয়র্ক স্টেট বিএনপির আহবায়ক মাওলানা অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান, সদস্য-সচিব সাঈদুর রহমান সাঈদ, নিউইয়র্ক মহানগর (দক্ষিণ)’র আহবায়ক হাবিবুর রহমান সেলিম রেজা এবং সদস্য-সচিব বদিউল আলম, উত্তরের আহবায়ক আহবাব চৌধুরী, যুক্তরাষ্ট্র শ্রমিক দলের সভাপতি জাহাঙ্গির আলম, বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার মঞ্চের সভাপতি জসিমউদ্দিন (ভিপি) প্রমুখ ক্ষুব্ধ নেতা-কর্মীদের আহ্বানের পরিপ্রেক্ষিতে শুক্রবার (৯ ডিসেম্বর) অপরাহ্নে জাতিসংঘ সদর দফতরের সামনে বিক্ষোভের কর্মসূচিতে সকলকে যোগদানের আহবান জানান।

কর্মসূচি থেকে বাংলাদেশে বিএনপি নেতা-কর্মীদের গ্রেফতার-নির্যাতনের আলোকে স্মারকলিপি প্রদান করা হবে বলেও উল্লেখ করা হয়। এ সময় নেতৃবৃন্দের মধ্যে আরও ছিলেন স্টেট বিএনপির যুগ্ম আহবায়ক নাসিম আহমেদ, আনিসুর রহমান, হুমায়ূন কবীর, শহিদুল ইসলাম শিকদার এবং বদরুল খান আজাদ, যুগ্ম সদস্য-সচিব রিয়াজ মাহমুদ, যুক্তরাষ্ট্র শ্রমিক দলের সেক্রেটারি আনোয়ারুল ইসলাম শাহীন, মোস্তাক আহমেদ, মোফাজ্জল ভূইয়া, আবুল কালাম, মোস্তফা আহমেদ,যুক্তরাষ্ট্র যুবদলের ভাইস প্রেসিডেন্ট আবুল কাসেম সেক্রেটারি আবু সাঈদ আহমেদ, সিদ্দিকুর রহমান, এম এ মান্নান প্রমুখ।