NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন
Logo
logo

গুচ্ছ কবিতা: মাহবুবা ফারুক


গুচ্ছ কবিতা,মাহবুবা ফারুক প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ০৩:১৭ পিএম

গুচ্ছ কবিতা: মাহবুবা ফারুক

গুচ্ছ কবিতা

মাহবুবা ফারুক 

 

আমার হিসেবের ঘরে জমেনি

একটা অক্ষর 

একটুও কণ্ঠস্বর।

আমি চাতকের মত চেয়ে থাকি।

নিজের দুঃখ বয়ে যায় সয়ে যায় পাহাড়ের ঢল,

বেদনা ধুয়ে নিতে জলেরও প্রয়োজন কিছু ছল। 

ছলটুকু জলের হয়ে থাক একটু সান্ত্বনা 

কার কত ব্যথা পাহাড় ও জল তা জানতোনা।

বরফ নেমে যাবে বাতাসে হিম ঢেলে

সাবধানী পায়ে এগিয়ে যাবে গন্তব্যে

 আজ বাঁধা নেই সময় নিয়মের সুতোয়।

 

একটা দূরের ভোরের অপেক্ষা করি

যখন জাগবে বনভূমি ডাকবে পাখি

 

তৃষ্ণায় জন্ম 

স্পর্শে পূর্ণতা

অমর ভালোবাসা।

এভাবেই অবহেলা এসে বসে থাকে 

আমাদের মাঝখানে 

আমরা হয়ে উঠি অবহেলার কেউ 

 ভুলে যাই নিজেদের দেয়া কথাগুলো

নিজেকে শুদ্ধ ভেবে জমাই মিথ্যে অভিমান।

ভয় পেওনা দোহাই 

সাতপাকে বাঁধবোনা তোমাকে কখনো 

শরীরের বারকোশ থেকে 

একটু আগুন নেবো ওম নেবো 

শীতের সন্ধিক্ষণে সরে যেওনা 

দেহ ধোয়া বাতাস নেবো সূর্যের ছোঁয়া  

নেবো অমনোযোগী রোদ

মরা গাছের ডালপালায় 

শুকনো কাঠের টুকরো আর শীতের 

হাড়গোড়ে যৌবন পোহাবো 

জানতে চেয়োনা করতলের লিখন 

ওসব তোমার না জানলেও চলবে 

যে গ্রহেই পেতেছ শয্যা – ফিরে যেও 

জ্বেলে দিয়ে আবেগের দেশলাই 

শৈত্যদাহে মরবো একাই 

নৈঃশব্দে পুড়বো একা ।

শীত পাথরের কোন সঙ্গী থাকে না ।

 

মনের সুতোয় গাঁথি সম্পর্কের মালা

অনেক নাম অনেক মন রেখেছি গেঁথে।

অপমান করো যাকে 

একদিন তার দরজায়

 তুমি হাত পাতবে সাহায্য কামনায়।