NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন
Logo
logo

জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সভা অনুষ্ঠিত


সালাহউদ্দিন আহমেদ প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ০২:১৮ পিএম

জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সভা অনুষ্ঠিত



নিউইয়র্ক (ইউএনএ): নিউইয়র্কের অন্যতম স্বনামধন্য সামাজিক সংগঠন জ্যামাইকা-বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির নবনির্বাচিত উপদেষ্টা পরিষদ ও কার্যকরী পরিষদের যৌথ সভা রোববার (১১ ডিসেম্বর) অপরাহ্নে জ্যামাইকার একটি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। 
সংগঠনের সভাপতি মোহাম্মদ ফখরুল ইসলাম দেলায়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক সানি মোল্লা। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও বিশেষ দোয়া মুনাজাত করেন সংগঠনের অন্যতম উপদেষ্টা হাজী শামসুল ইসলাম। এরপর সভার লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন সানি মোল্লা। পরবর্তীতে সভায় উপস্থিত সকলকে পরিচয় করিয়ে দেন এবং সভার আলোচ্য সুচি তুলে ধরে বক্তব্য রাখেন সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার।
এরপর সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক রিজু মোহাম্মদ বাংলাদেশ সোসাইটির প্রচার ও জনসংযোগ সম্পাদক পদে পুন: নির্বাচত এবং কোষাধ্যক্ষ আখতার বাবুল প্রবাসী নরসিংদী সোসাইটি ইউএসএ’র সভাপতি এবং সাংগঠনিক সম্পাদক বাবুল হাওলাদার বাগেরহাট সমিতি ইউএসএ’র সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। 
সভায় ফ্রেন্ডস সোসাইটির প্রধান উপদেষ্টা এবিএম ওসমান গণি, উপদেষ্টা যথাক্রমে ডা. টমাস দুলু রায়, ছদরুন নূর, মস্তফা কামাল, অধ্যাপক হুসনে আরা বেগম, অধ্যাপক শাহাদৎ হোসেন, সৈয়দ আতিকুল ইসলাম ও এবিএম সালাহউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। এছাড়াও কার্যকরী পরিষদের কর্মকর্তাদের মধ্যে সহ সাধারণ সম্পাদক- রিজু মোহাম্মদ, কোষাধ্যক্ষ- আখতার বাবুল, সাংগঠনিক সম্পাদক- বাবুল হাওলাদার, সমাজকল্যাণ সম্পাদক হিমু মিয়া, কার্যকরী সদস্য বিলাল আহমেদ চৌধুরী,  মোহাম্মদ কামরুল ইসলাম সনি, কাজী আবু নাসের, ইফাত ইয়াসমীন রিমি প্রমুখ উপস্থিত ছিলেন। 
সভায় বাংলাদেশের বিজয় দিবস, স্বাধীনতা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন সহ আগামী দিনের বিভিন্ন কর্মসূচী বিষয় ছাড়াও সাংগঠনিক বিষয়ে কতিপয় সিদ্ধান্ত গৃহীত হয়।     ু