NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন
Logo
logo

ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন


খবর   প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ০৩:১৩ পিএম

ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ। আজ সকালে নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি জাকারিয়া চৌধুরীর নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।পরে মুক্তিযুদ্ধে শহীদদের ও বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে কিছু সময় সেখানে নীরবে দাঁড়িয়ে থাকেন নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি জাকারিয়া চৌধুরী। এ সময়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদ সদস্য, জাতীয় চার নেতাসহ মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।পুষ্পস্তবক অর্পনের সময় সাবেক ছাত্রনেতা এসএম সাইফুল ইসলাম, সরকারী তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি শেখ ইব্রাহিম, বনানী থানা ছাত্রলীগের গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক উপ-সম্পাদক সোহেল মাহমুদ সিফাত, সরকারি তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগ নেতা মাইদুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

শ্রদ্ধার্ঘ্য অর্পণের পর গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি জাকারিয়া চৌধুরী বলেন,বিজয়ের এই দিনে আমি গভীর শ্রদ্ধায় স্মরণ করছি বিজয়ের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু্কে। যার জন্ম না হলে এই বিজয় আসতোনা যার জন্ম না হলে আমরা বাংলাদেশ পেতাম না। তাঁরই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে দুর্বার গতিতে এগিয়ে চলছে।ঠিক এই মুহূর্তে স্বাধীনতার পরাজিত দেশী ও বিদেশী শত্রুরা বাংলাদেশের অগ্রযাত্রা ব্যাহত করতে চায়। যেসব দেশ বাংলাদেশের স্বাধীনতা চাইনি সেইসব দেশের কূটনীতিকরা আবারও এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদের উচিত কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত আচরণ থেকে বিরত থাকা। তাদের মনে রাখা উচিত ১৯৭১ সাল আর ২০২২ সাল এক নয়।বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী কোন রক্তচক্ষুকে ভয় পান না।পৃথিবীর কোন শক্তি বাঙালিকে দাবিয়ে রাখতে পারবে না।