NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন
Logo
logo

বিজয় দিবস ------ আইভি রহমান


খবর   প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ০২:১৯ পিএম

বিজয় দিবস  ------  আইভি রহমান

বিজয় দিবস

আইভি রহমান

তখনো ভয়ের রেশ আশটে পৃষ্টে বেঁধে রাখে আমায়

অজানা আশংকার ভয়ঙ্কর ছবি তখনো চোখের তারায় জ্বল জ্বল করে জ্বলতে থাকে

তখনও মাঝে মাঝেই বাবার হাত খুব শক্ত করে ধরি

বার বার অনুনয় করি

বাবা,বাবা,তুমি বাইরে যাবেনা

ওরা, ওরা, তোমাকেও নিয়ে যাবে ভাইয়ার মত

বাবা তাঁর স্বভাব সুলভ নরম অথচ দঢ় কণ্ঠে বললেন,

পাগলি আমার, ভয়ের কিছু নেই বোকা

ওরা আর কত নেবে? নেবার দিন তো শেষ

আমি বুঝতাম না ঐ কথার আসল মানে টা কি,

আমি জানতাম না নেবার দিন শেষ হলে, কোন দিনের শুরু হতে হয়।

হঠাত যেদিন বিকেল বেলা আমাদের বাড়ির চারিপাশ

তুমুল প্রানবন্ন্যায় আন্দোলিত হোল

যেদিন বিকেল বেলা আশ্চর্য সুন্দর উচ্ছল, চঞ্চল, উজ্জ্বল সোনালী রঙ্গের

প্রান ঐশ্বর্যে ভরপুর এক ঝাঁক যুবক চারিদিক কাঁপিয়ে দিলো

অহংকারী এক উচ্চারণে

যেদিন বিকেল বেলা “জয়বাংলা”, “জয়বাংলা” ধ্বনিতে

প্রানের সঞ্চার ঘটালো নতুন করে

বেঁচেও মরে থাকা আমাদের সকলের প্রানে

যেদিন বিকেল বেলা আকাশ পানে বন্দুক তুলে ,তাতে চুমু খেয়ে

আমার ‘মা’ এর পায়ের কাছে নতজানু হোল ওই সাহসী যুবকদল

যেদিন বিকেল বেলা আমার ‘মা’কে দীর্ঘ সময়ের পর আচমকা বাঁধ ভাঙ্গা জোয়ারের মত

বইতে দেখলাম প্রবল , উচ্ছল , উন্মাতাল অশ্রু বন্যায়

যেদিন বিকেল বেলা আচমকা আকাশের রঙ পালটে গেল

যেদিন বিকেল বেলা অন্য রকম লাল আবিরে সুন্দর হোল আমাদের আকাশ

যেদিন বিকেল বেলা আমাদের বাড়িতে

বন্ধ দরজার ভেতর লুকিয়ে থাকা কৃষ্ণা আর হরি

আবার নতুন করে সুস্থতার নিঃশ্বাস নিতে শিখলো

যেদিন বিকেল বেলা আমাদের সবকটা প্রানের জোয়ার একই ধারায় আবার বইতে লাগলো

যেদিন বিকেল বেলা ‘ভাইয়া’র ছবি দেয়ালে টাঙ্গানোর সাহসে আমার ‘মা’

আর ও একবার প্রবল সাহসী হোল

সেদিন আমি জানলাম আজ ১৬ই ডিসেম্বর

আজ , আজ আমাদের বিজয় দিবস।

আইভি রহমান

১৬ ডিসেম্বর ২০২২

ঢাকা