NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন
Logo
logo

প্রেমের টানে মহেশখালীতে এসে বিয়ের পিঁড়িতে থাই তরুণী


এম আব্দুর রাজ্জাক প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ০৫:০৬ পিএম

প্রেমের টানে মহেশখালীতে এসে বিয়ের পিঁড়িতে থাই তরুণী

এম আব্দুর রাজ্জাক উত্তরবঙ্গ থেকে :


বিয়ের সাজে ওচমান গণি ও থাই তরুণী। কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের মাইজপাড়া বাংলাবাজার এলাকায়
বিয়ের সাজে ওচমান গণি ও থাই তরুণী। কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের মাইজপাড়া বাংলাবাজার এলাকার ছবি।

পাঁচ বছর আগে থাইল্যান্ডের তরুণী তানিদার সঙ্গে পরিচয় হয় কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীর তরুণ ওচমান গণির (২২)। মেসেঞ্জারে কথা হতে হতে বছরখানেকের মাথায় তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। অবশেষে প্রেমের টানে থাইল্যান্ড থেকে বাংলাদেশে এসে ওচমান গণিকে বিয়ে করলেন তানিদা।

ওচমান গণি মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মাইজপাড়া বাংলাবাজার এলাকার ব্যবসায়ী জাবের আহমদের ছেলে। ১২ ডিসেম্বর ওই বাড়িতেই বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর ওচমান গণির বাড়িতেই আছেন তানিদা। প্রতিদিনই তাঁকে দেখতে গ্রামের নারীরা ওই বাড়িতে ভিড় করছেন।

ওচমানের বাবা জাবের আহমদ প্রথম আলোকে বলেন, পাঁচ ভাই ও পাঁচ বোনের মধ্যে ওচমান গণি চতুর্থ। সপ্তম শ্রেণিতে ওঠার পর অভাবের কারণে পড়াশোনা বন্ধ হয়ে যায় তাঁর। একপর্যায়ে চট্টগ্রাম শহরে একটি মুরগির ফার্মে চাকরি নেন ওচমান। পরে ওই চাকরি ছেড়ে দিয়ে নিজ গ্রামে চলে আসেন। চাকরি নেন মাতারবাড়ী তাপবিদ্যুৎ প্রকল্পে। ওই চাকরি চলে গেলে ৯ মাস ধরে বেকার এই তরুণ।

থাই তরুণীর সঙ্গে প্রেম ও বিয়ের বিষয়ে জানতে চাইলে ওচমান গণি বলেন, গত বছরের জানুয়ারিতে মহেশখালীতে তাঁদের বাড়িতে বেড়াতে আসেন তানিদা। ১৪ দিন থাকার পর আবার নিজ দেশে ফিরে যান। পরে তাঁর বাবার অসুস্থতার খবর শুনে গত বছরের এপ্রিলে আবারও বাংলাদেশে আসেন থাই তরুণী। সে যাত্রায় সাত দিন থাকেন। সর্বশেষ ৭ ডিসেম্বর বাংলাদেশে আসেন তানিদা। এরপর ১২ ডিসেম্বর যথাযথ আইনি প্রক্রিয়ায় ইসলাম ধর্ম গ্রহণ করেন তানিদা। তাঁর নাম রাখা হয় খতিজাতুল কোবরা। ওই দিনই বিয়ে হয় তাঁদের।

তানিদা থাইল্যান্ডে একটি চাকরি করেন বলে জানিয়েছেন ওচমান গণি। তিনি বলেন, তাঁর স্ত্রী এক মাসের ছুটি নিয়ে বাংলাদেশে এসেছেন। এক মাস পর আবার থাইল্যান্ডে চলে যাবেন। মাঝেমধ্যে ছুটি নিয়ে বাংলাদেশে আসবেন।

এই থাই তরুণী দেশে ফিরে গিয়ে স্বামীর জন্য ভিসার আবেদন করবেন জানিয়ে ওচমান গণি বলেন, ভিসা পেলে তিনিও থাইল্যান্ডে যাবেন। সেখানে চাকরি পেলে থেকে যাবেন ওচমান। ১০ বছর পর স্ত্রীকে নিয়ে বাংলাদেশে চলে আসবেন।

জানতে চাইলে ওচমানের বাবা জাবের আহমদ  বলেন, ‘বউমা আমাদের ভাষা বোঝেন না। ইশারা–ইঙ্গিতে যোগাযোগ চালিয়ে নিচ্ছি। এখন প্রতিনিয়ত সে বাংলা ভাষা শেখার চেষ্টা করছে।’