NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন
Logo
logo

জাতীয় প্রেস ক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি, রেডিও তেহরান বাংলাদেশের বিশেষ প্রতিনিধি আবদুর রহমান খান আর নেই


যুবরাজ চৌধুরী প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ০৪:০০ পিএম

জাতীয় প্রেস ক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি,  রেডিও তেহরান বাংলাদেশের বিশেষ প্রতিনিধি আবদুর রহমান খান আর নেই

 

জাতীয় প্রেস ক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি, যুগ্ম সম্পাদক ও কোষাধ্যক্ষ, রেডিও তেহরান বাংলাদেশের বিশেষ প্রতিনিধি আবদুর রহমান খান আর নেই। তিনি লিভারের জটিল রোগে আক্রান্ত হয়ে প্রথমে স্কয়ার হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। পরে ডাক্তারের পরামর্শে তাঁকে বাসায় নেয়া হয়। পরের দিন অবস্থার আরও অবনতি হলে তাঁকে ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়।

সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রবীণ এ সাংবাদিক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। মঙ্গলবার বাদ যোহর জাতীয় প্রেস ক্লাবে তার জানাজা অনুষ্ঠিত হবে।

আবদুর রহমান খান তিন সন্তানের জনক। তার স্ত্রী লুৎফর নাহার কয়েক বছর আগে মারা গেছেন।

আবদুর রহমান খান বাংলাদেশ টাইমস, ডেইলি ইন্ডিপেন্ডেন্ট, সাপ্তাহিক হলিউডেসহ দেশের বিভিন্ন সংবাদপত্রে কৃতিত্বের সঙ্গে সাংবাদিকতা করেছেন। সর্বশেষ তিনি রেডিও তেহরানের ঢাকা ব্যুরো প্রধান হিসেবে কর্মরত ছিলেন।

আবদুর রহমান খানের জন্ম বরিশালের বানারীপাড়ার চৌয়ারীপাড়ায় ১৯৫২ সালের ৩০ নভেম্বর। সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রিধারী আবদুর রহমান খান ১৯৮৩ সালে বাংলাদেশ টাইমস দিয়ে সাংবাদিকতা শুরু করেন। পরে ইংরেজি দৈনিক ইন্ডিপেন্ডেন্টের প্রধান প্রতিবেদক ছিলেন।

বিগত বিএনপি সরকারের আমলে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া সেলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। কবি আবদুর রহমান খান জাতীয় প্রেস ক্লাবে কবিদের সংগঠন ‘কবিতাপত্রের’ সভাপতি ছিলেন। তিনি জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটিতে সিনিয়র সহ-সভাপতিসহ বিভিন্ন দায়িত্ব পালন করেছেন।