NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১১, ২০২৬ | ২৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
লুৎফুর রহমানের পর নিউহাম কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি ফরহাদ হোসেন শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট The Obama Nuclear Deal: A Legacy of Hope and a Challenge for Trump and Netanyahu - Dr. Pamelia Riviere ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০এ শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত নিউ ইয়র্কে ১৪ এপ্রিল ‘বাংলা নববর্ষ’ ঘোষণার ঐতিহাসিক রেজুলেশন প্রেমের এক বৈশ্বিক মহাকাব্য হুমায়ূন কবীর ঢালীর কাব্যসংকলন ‘বাংলাদেশ ও বিশ্বের প্রেমের কবিতা’ People-Centered Presence  Where are the connections with the diaspora, Bangladesh’s informal envoys? স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা Questions in the Diaspora Over Bangladesh’s Representation at the United Nations জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে প্রবাসে প্রশ্ন
Logo
logo

আদমদীঘিতে ফসলি জমিতে পুকুর খননের সময় ২টি এস্কেভটর,৫ টি ট্রাক্টর জব্দ


এম আব্দুর রাজ্জাক প্রকাশিত:  ১১ মে, ২০২৬, ০৫:৫০ পিএম

আদমদীঘিতে ফসলি জমিতে পুকুর খননের সময় ২টি এস্কেভটর,৫ টি ট্রাক্টর জব্দ

এম আব্দুর রাজ্জাক বগুড়া থেকে :


বগুড়ার আদমদীঘিতে ফসলি জমিতে পুকুর খনন ও ট্রাক্টরে করে মাটি বহন করার সময় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ২টি এস্কেভটর, ৫টি ট্রাক্টর জব্দ করেছে।
(৭ ই জানুয়ারি শনিবার ২০২৩ ) বেলা ১১ টায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদার এই অভিযান পরিচালনা করেন। এসময় ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে পুকুর খননকারী ও এস্কভটর মালিক দ্রুত পালিয়ে যায়। জব্দকৃত এস্কেভটর ও ট্রাক্টর গুলো ভ্রাম্যমান আদালত থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানাগেছে, আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের বাগবাড়ী গ্রামের ফসলি জমিতে পুকুর খনন ও খননের মাটি ট্রাক্টরে করে বহন করে সরকারি রাস্তা নষ্ট হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে ভ্রাম্যমান আদালত অভিযান চালায়। এসময় পুকুর খননকারী ও এস্কেভটর মালিক সর্টকে পরলেও ভ্রাম্যমান আদালত ঘটনাস্থল থেকে ২টি এস্কেভটর ও মাটি বহনের কাজে ব্যবহ্নত ৫ টি ট্রাক্টর জব্দ করে থানা নিয়ে আসে।

ভ্রাম্যমান আদালতে ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদার জানান,অভিযানের সময় পুকুর খননকারী ও এস্কেভটর মালিককে না পাওয়ায় ট্রাক্টর ও এস্কেভটর জব্দ করা হয়েছে। পরে পুকুর খননকারী ও এস্কেভটর মালিককে ভ্রাম্যমান আদালতে হাজির করে জরিমানা করা হবে।