NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, আগস্ট ২৯, ২০২৬ | ১৪ ভাদ্র ১৪৩৩
Logo
logo

কানাডায় বিশেষ সম্মাননা পেলেন বিশিষ্ট গিটারবাদক এনামুল কবির


খবর   প্রকাশিত:  ২৯ আগস্ট, ২০২৬, ০৫:২৯ এএম

কানাডায় বিশেষ সম্মাননা পেলেন বিশিষ্ট গিটারবাদক এনামুল কবির

 

 


এনামুল কবির বাংলাদেশের একজন নিবেদিতপ্রাণ সংগীতশিল্পী। এনামুল কবির গিটারবাদক। তাঁর হাত ধরে দেশে অনেক গিটারশিল্পী তৈরি হয়েছেন। পাঁচ দশক ধরে তিনি দেশের অন্যতম সেরা হাওয়াইয়ান গিটারিস্ট হিসেবে বিবেচিত হয়ে আসছেন।


সম্প্রতি কানাডায় তাঁকে বিশেষ সম্মান জানানো হয়েছে। ব্যক্তিগত সফরে দেশটিতে যাওয়ার পর অন্টারিওর প্রাদেশিক সংসদে বিরোধী দলীয় উপনেতা ডলি বেগম তাঁকে আমন্ত্রণ জানিয়ে কুইন্সপার্কে সংসদ অধিবেশনে নিয়ে যান। এই ডলি বেগম বাংলাদেশি বংশোদ্ভূত প্রথম নির্বাচিত জনপ্রতিনিধিও বটে। অধিবেশন চলাকালে তাঁকে একজন ভিন্নধারার খ্যাতিমান ও বাংলাদেশের শীর্ষ গিটারশিল্পী হিসেবে অধিবেশনে উপস্থাপন করা হয়।

 

 

 

 

 

গিটারবাদক এনামুল কবির
 

এই সময় প্রাদেশিক সংসদের সদস্যরা বাংলাদেশি এই শিল্পীকে সম্মান জানান। এ সময় শিল্পীর সঙ্গে ছিলেন তাঁর কন্যা রবীন্দ্রসংগীতশিল্পী নাহিদ কবির ও দৌহিত্র অংকিতা। শিল্পী এনামুল কবিরের মেয়ে রবীন্দ্রসংগীতশিল্পী নাহিদ কবির টরন্টোয় থাকেন। ব্যক্তিগত সফরে সেখানেই গিয়েছিলেন শিল্পী।

এক প্রতিক্রিয়ায় শিল্পী এনামুল কবির বলেন, ‘বিদেশের মাটিতে যে সম্মান পেলাম, তাতে আমি অভিভূত ও আবেগাপ্লুত। এনামুল কবিরের সংগীতের বিভিন্ন ঘরানার তাঁর ৪০টির বেশি গিটার অ্যালবাম রয়েছে। এর মধ্যে মুক্তিযুদ্ধভিত্তিক গান রয়েছে ১৭টি। যার একটি ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেরা ১১০ ভাষণ’ অ্যালবামে আবহ সংগীত হিসেবে ব্যবহৃত হয়েছে। তা ছাড়া বর্তমানে সংসদ টিভিতে প্রতিদিন তাঁর সংগীত ব্যাকগ্রাউন্ড স্কোর হিসেবে ব্যবহৃত হয়।