নিউইয়র্ক (ইউএনএ): আসন্ন রমজান মাসে নিউইয়র্ক বাংলাদেশ
প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে আগামী ২৫ মার্চ
শনিবার। এদিন জ্যামাইকার হিলসাইড এভিনিউ খলিল বিরিয়ানী
হাউজের পার্টি হলে এই মাহফিল অনুষ্ঠিত হবে। এতে ক্লাব সদস্য
ছাড়াও আমন্ত্রিত অতিথিরা অংশ নেবেন। ক্লাবের কার্যকরী পরিষদের
সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভায় আসন্ন গ্রীষ্মকালে
বনভোজন আয়োজনের বিষয়ও আলোচিত হয়।
জ্যাকসন হাইটসের একটি রেষ্টুরেন্টে রোববার (১২ মার্চ) অপরাহ্নে
অনুষ্ঠিত প্রেসক্লাবের কার্যকরী পরিষদের সভায় সভাপতিত্ব করেন
সভাপতি আবু তাহের। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক
মনোয়ারুল ইসলাম। সভায় কার্যকরী পরিষদের অন্যান্য কর্মকর্তাদের মধ্যে
ডা. ওয়াজেদ এ খান, মমিন মজুমদার, রশীদ আহমদ, এস এম সোলায়মান,
মাহাথীর ফারুকী, ফরিদ আলম ও এবিএম সালাহউদ্দিন আহমেদ উপস্থিত
ছিলেন।
নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের ইফতার মাহফিল ২৫ মার্চ
প্রকাশিত: ২৮ আগস্ট, ২০২৬, ১১:৫৬ পিএম
প্রবাস রিলেটেড নিউজ
৩৭তম ফোবানা সম্মেলন কানাডার মন্ট্রিয়লে ১-৩ সেপ্টেম্বর
জামালপুর জেলা সমিতি অব নর্থ আমেরিকা’র সভায় সিদ্ধান্ত ১৯ জন নতুন সদস্য
বাঁধ ভাঙা আনন্দ উচ্ছ্বাসের মধ্য দিয়ে চুরাশিয়ানদের আড্ডা
ওজনপার্কে পুনরায় শুরু হলো খানস টিউটোরিয়াল’র কার্যক্রম
মরহুম জিয়ার বিরুদ্ধে মোহাম্মদ হানিফের ২ লাখ ডলার অর্থ আত্মসাতের অভিযোগ
জ্যামাইকায় ‘নবান্ন রেস্টুরেন্ট’-এর দ্বিতীয় শাখা উদ্বোধন
হারুনর রশীদ পিন্টু: মানবতা ও বন্ধুত্বের আলোকবর্তিকা
‘এম্পায়ার কেয়ার এজেন্সি’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
