নিউইয়র্ক (ইউএনএ): অনাড়ম্বর আয়োজনের মধ্যদিয়ে নিউইয়র্ক
সিটির ম্যাসপ্যাথে উদ্বোধন হলো জমজম প্রোডাক্টস-এর হোলসেল
স্টোর। এ উপলক্ষ্যে ৫৬-৩৫ রাস্ট স্ট্রীট ঠিকানায় বিশালাকারের এই স্টোরে
সুধি সমাবেশের আয়োজন করা হয়। গত ২৮ এপ্রিল শুক্রবার বাদ জুমা
স্টোরটিতে আয়োজিত সমাবেশে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ ও
ব্যবসায়ীরা অংশ নেন এবং ব্যবসা প্রতিষ্ঠানটির শুভ কামনা করেন।
ব্যতিক্রমী এই আয়োজনে ছিলো কোন বক্তব্য পর্ব। অনুষ্ঠানে আগত
অতিথিদের মধ্যাহ্ন ভোজে আপ্যায়িত করানো হয়। স্টোরটির স্বত্তাধিকারী
মোহাম্মদ ইয়াকুব এই স্টোরে ৫ শতাধিক আইটেম সুলভমূল্যে পাওয়া
যাবে। তিনি জানান, সকল প্রকার টাকটকা ফলমুল, মাছ ছাড়াও চাল
পাওয়া যাবে এই স্টোরে। স্টোরটি সপ্তাহের ৭ দিনই সকাল ৬টা থেকে বেলা
২টা পর্যন্ত ক্রেতাদের জন্য খোলা থাকবে। ইতিমধ্যেই নিউইয়র্কের বড়
বড় সুপার মার্কেট ছাড়াও বাফেলো সিটির গ্রোসারী ব্যবসায়ীরা
জমজমাট প্রোডাক্টস-এর সামগ্রী ক্রয় করছেন বলে ইউএনএ
প্রতিনিধির সাথে আলাপকালে মোহাম্মদ ইয়াকুব জানান। বলেন,
কানাডার পিয়াজ-এর এজেন্টের মধ্য দিয়ে তার হোলসেল ব্যবসা শুরু।
তিনি বলেন, নিউইয়র্ক ছাড়াও অন্যান্য ষ্টেটের গ্রোসারী ব্যবসায়ীরা
চাইলে তাদেরকেও প্রয়োজনীয় মতো গ্রোসারী মালামাল সরবরাহ করার
ব্যবস্থা রয়েছে।
নিউইয়র্কে জমজম প্রোডাক্টস-এর উদ্বোধন
প্রকাশিত: ২৯ আগস্ট, ২০২৬, ১২:০৩ এএম
প্রবাস রিলেটেড নিউজ
বীর মুক্তিযোদ্ধাদেরকে সম্মাননা প্রদান করলো ছড়াটে
চরম শৈত্য প্রবাহের মধ্যেও ছড়াটে-র প্রাণবন্ত ছড়াড্ডা সম্পন্ন
নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের নতুন কমিটি অভিষিক্ত
নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে ডাকাতি : ২৫ হাজার ডলার লুট
আইফেল টাওয়ার দর্শন ও একজন কাজী এনায়েত উল্লাহ-- তানবীর সিদ্দিকী
নিউইয়র্কে বাংলাদেশ ডে প্যারেড ২৬ মে
জৌলুসপূর্ণ পরিবেশে সম্পন্ন হলো ছড়াটে-র ছড়াড্ডা
জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি বদরুল খান ও উপদেষ্টা ছদরুন নূর বাসায় ফিরেছেন
