নিউইয়র্ক (ইউএনএ): নিউইয়র্ক সিটির এস্টোারিয়ার ৩৬ এভিনিউর
বৈশাখী রেস্টুরেন্টের প্রধান আবু সুলতান তাহের আতিক (৪৯)
ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন। দু’দিন
আগে তিনি হৃদরোগে আক্রান্ত হলে তাকে জ্যামাইকা হাসপাতালে ভর্তি
করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২০ জুন) দিবাগত
রাত ২টার দিকে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তার আকস্মিক
মৃত্যুতে কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে
তিনি মা, শ্বশুর-শ্বাশুরী, বড় ভাই, স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন। তার দেশের
বাড়ী ফেনীর বল্লভপুর।
মরহুম আবু সুলতান তাহের আতিকের নামাজে জানাজা বুধবার (২১
জুন) বাদ জোহর জ্যামাইকা মুসলিম সেন্টারে অনুষ্ঠিত হয়। এদিন
অপরাহ্নে তার মরদেহ নিউইয়র্কের লং আইল্যান্ডের ফারমিংডেল কবর¯’ানে
দাফন করা হয়।
সাংবাদিক শেখ সিরাজুল ইসলাম জানান, আবু সুলতান তাহের আতিক
দুই দশকের অধিক সময়ে ধরে নিউইয়র্কে বসবাস করে আসছিলেন। ৭/৮
বছর আগে অন্যান্যের সাথে এষ্টোরিয়ায় গড়ে তোলেন বৈশাখী
রেষ্টুরেন্ট। অল্পদিনের মধ্যে রেস্টুরেন্টটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে।
কঠোর পরিশ্রমী আতিক এনওয়াওসি এইচআর-এ কাজ করলেও কাজ শেষে
ছুটে যেতেন নিজ ব্যবসা প্রতিষ্ঠান বৈশাখী রেষ্টুরেন্টে। কখনো
বসে থাকতেন না তিনি। সব সময় কিছু না কিছু করতেন। কিন্তু
ভাগ্যের কি নির্মম পরিহাস ২১ জুন ভোর রাত (মঙ্গলবার) সকলকে
কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন তিনি।
নিউইয়র্কের বৈশাখী রেস্টুরেন্টের প্রধান আতিকের ইন্তেকাল
প্রকাশিত: ০৩ অক্টোবর, ২০২৬, ০৮:০২ পিএম
প্রবাস রিলেটেড নিউজ
বাফেলোতে বাংলাদেশী যুবককে গুলি করে হত্যা
ওজোনপার্কে ‘রুহুল-জাহিদ’ প্যানেলের সভায় আঞ্চলিকতাকে নয়, যোগ্যতাকে প্রাধান্য দেয়ার আহবান
ডোনাল্ড ট্রাম্পের শিশুকালের বাড়ীতে হিংস্র বিড়ালের বসবাস, প্রতিবেশীরা বিরক্ত
যুক্তরাষ্ট্রের ভাইস-প্রেসিডেন্সিয়াল বিতর্ক মধ্যপ্রাচ্য সংকট এড়িয়ে গেলেন ওয়ালজ ও ভ্যান্স
মূলধারার রাজনীতিক গিয়াস আহমেদের বাসায় মেয়র এরিক এডামস
নিউইয়র্ক থেকে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের পদত্যাগের দাবি করলো যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ
নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেটে কৌশলগত আলোচনায় কুইন্স, এনওয়াই – ইউএস বাংলাদেশ চেম্বাউর অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ (ইএসবিসিসিআই')
নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল-এ বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
