নিউইয়র্ক (ইউএনএ): নিউইয়র্কের জ্যামাইকায় বসবাসকারী
ব্যবসায়ী মোহাম্মদ হিমু মিয়া ও নিউইয়র্ক ষ্টেট যুবদলের দপ্তর
সম্পাদক অহিদুজ্জামান নিলু’র পিতা হাজী মোহাম্মদ নূরুল ইসলাম
মিয়া ইন্তেকাল করেছেন। নিউইয়র্ক সময় শুক্রবার (১৬ ফেব্রæয়ারী)
বিকেল ৩.৩০ মিনিটে তিনি কুইন্স জেনারেল হাসপাতালে শেষ নি:শ্বাস
ত্যাগ করেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পিতার
ইন্তেকালে পুত্রদ্বয় সকল প্রবাসীর দোয়া কামনা করেছেন।
বরিশাল জেলার গৌরনদী উপজেলার সন্তান হাজী মোহাম্মদ নূরুল ইসলাম
মিয়া মৃত্যুকালে স্ত্রী, তিন পুত্র ও চার কন্যা সহ বহু আতœীয়-স্বজন
রেখে যান। পারিবারিক সিদ্ধান্তে তার মরদেহ বাংলাদেশে নিয়ে যাওয়া হবে
এবং গ্রামের বাড়ীতে দাফন করা হবে বলে হিমু মিয়া জানিয়েছেন। এর
আগে শনিবার (১৭ ফেব্রæয়ারী) বাদ জোহর জ্যামাইকা মুসলিম
সেন্টারে মরহুমের নামাজে জানা অনুষ্ঠিত হবে এবং শনিবার রাতের
ফ্লাইটে তার মরদেহ ঢাকায় নিয়ে যাওয়া হবে।
এদিকে যুবদল নেতা অহিদুজ্জামান নিলু’র পিতার ইন্তেকালে কেন্দ্রীয়
যুবদলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আবু সাঈদ আহমদ ও যুক্তরাষ্ট্র
যুবদল নেতা মোহাম্মদ কাশেম, নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপি’র
আহবায়ক হাবিবুর রহমান সেলিম রেজা, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস
সোসাইটির সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার ও সাধারণ সম্পাদক জে
মোল্লা সানি পৃথক পৃথক বার্তায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে
শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।
নিউইয়র্ক প্রবাসী হিমু-নিলু’র পিতৃবিয়োগ
প্রকাশিত: ২৯ আগস্ট, ২০২৬, ১২:১৭ এএম
প্রবাস রিলেটেড নিউজ
জেএসিতে রাইয়ান জামানের নামাজে জানাজা অনুষ্ঠিত মরদেহ ওয়াশিংটন মেমোরিয়ালে দাফন
জালালাবাদ এসোসিয়েশনের (শাহীন-মইনুল) ইফতার মাহফিল অনুষ্ঠিত
লং লিভ শেখ হাসিনা স্লোগান দিতে দিতে জাতিসংঘের সামনে অজ্ঞান হয়ে পড়লেন জাকারিয়া চৌধুরী
GOVERNOR HOCHUL AWARDS $260 MILLION IN FUNDING TO BUILD AND PRESERVE MORE THAN 1,800 HOMES ACROSS NEW YORK
সাংবদিক শওকত ওসমান রচি’র মা বীর মুক্তিযোদ্ধা জাহনারা বেগমের ইন্তেকাল
যুক্তরাষ্ট্র বিএনপি’র অনুষ্ঠানে সভাপতিত্ব করা নিয়ে বাদ-প্রতিবাদ ও উত্তেজনা
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মদিন ১৭ই মার্চ ও জাতীয় শিশুদিবস এবং মহান স্বাধীনতা দিবস ২৬শে মার্চ পালন
বাংলাদেশ সোসাইটির ১ লাখ ৬৫ হাজার ডলার হ্যাকের চেষ্টা
