গত ৩১ অগাস্ট শনিবার যুক্তরাষ্ট্রের টেক্সাসের ডালাস শহরের ব্রেকরিজ পার্কে অনুষ্ঠিত হয়ে গেলো ‘হিউম্যানিটি ফর বাংলাদেশ’ শীর্ষক কালচারাল ইভেন্ট। বাংলাদেশে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে এই ইভেন্টে ডালাসে বসবাসতর শিল্প সাহিত্য কর্মী ও অনুরাগীরা ছাড়াও অংশগ্রহণ করেন নিউ জার্সি ও নিউ ইর্য়ক থেকে সাংস্কৃতিক কর্মীরা।
‘হিউম্যানিটি ফর বাংলাদেশ’ এই আয়োজনে সকল বাংলাদেশীদের সম্মিলিত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। নির্ধারিত শিল্পী-কুশলী ছাড়াও আগত অতিথিরাও অংশগ্রহন করেন উন্মুক্ত মঞ্চে। একে একে পরিবেশিত হয় দেশাত্ববোধক গান, কবিতা এবং উদ্দীপক কথামালা। এতে করে পুরো আয়োজনটি হয়ে ওঠে সবার নিজের অনুষ্ঠান। আয়োজনে আরও ছিলো দেশীয় খাবারের বিপুল সমাহার এবং প্ল্যাকার্ড প্রদর্শন।
অনুষ্ঠানে আগত শুভান্যুধায়ীদের কাছ থেকে সংগৃহীত অর্থ ও বিক্রীত খাবারের মূল্য বাবদ সর্বমোট তিন লাখ ষোলো হাজার (৩,১৬,০০০.০০) টাকা বাংলাদেশের বন্যায় ক্ষতিগ্রস্থদের সাহায্যার্থে মাননীয় প্রধান উপদেষ্টার তহবিলে প্রেরণ করা হয়।
আয়োজকদের পক্ষ থেকে আগত সকল অতিথিদের কৃতজ্ঞতা জ্ঞাপন, সুন্দর, সাম্য এবং সমৃদ্ধ বাংলাদেশের প্রত্যাশার মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষণা করা হয়।
‘হিউম্যানিটি ফর বাংলাদেশ’
বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে এগিয়ে এলো
প্রকাশিত: ২৯ আগস্ট, ২০২৬, ১২:২২ এএম
প্রবাস রিলেটেড নিউজ
প্রার্থী ঘোষণার মধ্য দিয়ে ‘সেলিম-আলী’ প্যানেলের শোডাউন
জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন অব এনওয়াই ( জেবিবিএ ) আয়োজন করছে ঐক্যবদ্ধ ও জমজমাট পথমেলা !
মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত
ছড়াড্ডায় প্রবাসের ছড়াকারদের প্রতি হৃদয় নিংড়ানো ভালোবাসা
শিল্প-সাহিত্য সংগঠন ছড়াটে-র ছড়াড্ডা সম্পন্ন হলো
জমজমাট আয়োজনে অনুষ্ঠিত হলো ২২তম ঢালিউড ফিল্ম এন্ড মিউজিক অ্যাওয়ার্ড
বাংলাদেশী শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণই আমাদের প্রত্যয় --আলমগীর খান আলম
কণ্ঠশৈলী ও শিষ্টাচার-- মিনহাজ আহমেদ
