বনভূমিতে আমিও একদিন : মনিজা রহমান
প্রকাশিত: ০৩ অক্টোবর, ২০২৬, ০৭:০৪ পিএম
আমিও একদিন বনভূমিতে হারিয়ে যাব।
যাবার আগে পথে পথে রেখে যাব
আমার কিছু চিহ্ন;
গোলাপী স্কার্ফ, সাতনরী হার
অথবা চুলের কাঁটার মতো সামান্য কিছু!
চিহ্ন যে রেখে আসতে হবে
এমন কোন দিব্যি দেয়নি তো কেউ!
এমনও তো হতে পারে -
বাতাসে ফুলের সুরভীতে থাকবে চেনা কোন ঘ্রাণ!
কুয়াশার চাদর সরিয়ে আসবে কেউ দুর্গম জঙ্গলে ?
বিশাল ঘোড়ার পিঠে প্রিন্স চার্মিং!
আমিও একদিন বনভূমিতে হারিয়ে যাব;
অচেনা হৃদের তীর শুকনো পাতায় যাবে ভরে—
দিনভর টুপটাপ পাতা ঝরার শব্দ হবে;
আমি দাঁড়িয়ে থাকবো অনন্তকাল—
আমার নিখোঁজ সংবাদ পৌঁছাবে না কখনও
কোন ডাকবাক্সে!
ফটো ক্রেডিট: কামাল চৌধুরী (রিমি রুম্মানের বর)
প্রবাস রিলেটেড নিউজ
GOVERNOR HOCHUL ANNOUNCES OPENING OF REGISTRATION FOR TWELFTH ANNUAL MINORITY-AND WOMEN-OWNED BUSINESS ENTERPRISE FORUM
জার্মানিতে বিএনপির ঈদ পুনর্মিলনী ও সদস্য সংগ্রহ অভিযান
এনওয়াইপিডিতে বাংলাদেশীদের পদন্নোতি
GOVERNOR HOCHUL ANNOUNCES MORE THAN 1 MILLION HOUSEHOLDS ENROLLED IN FEDERAL AFFORDABLE CONNECTIVITY PROGRAM
একটুকরো ভূমির পরিচয় - জাকিয়া রহমান
বিজয় দিবসে শহীদদের প্রতি জাতির শ্রদ্ধা, জাতীয় স্মৃতিসৌধে জনতার ঢল
After 55 long years, why does Bangladesh continue to grapple with the significance of its Independence Day for the Razakars?
"একজন জাতীয় কবি একটি সমাজের /দেশের একজন রাষ্ট্রদূত: বাংলাদেশে মৃতদেহ নিয়ে রাজনীতি"
