নিউ ইয়র্ক, ২৫ এপ্রিল ২০২৫: নিউইয়র্কস্থ জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে বাংলা নববর্ষ ১৪৩২ এক উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে উদ্যাপন করা হয়। গত ২৩ এপ্রিল ২০২৫ তারিখে বাঙ্গালী, চাকমা, মণিপুরী, মারমা, ত্রিপুরা, গারো ও অন্যান্য জাতিগোষ্ঠীর সংস্কৃতি তুলে ধরে মিশনের মিলনায়তনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সমবেত কণ্ঠে পরিবেশিত ‘এসো হে বৈশাখ’ সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে শিশু-কিশোরদের পাশাপাশি মণিপুরী, চাকমা ও মারমা শিল্পীরা কবিতা গান ও নৃত্য পরিবেশন করেন। বর্ণিল পোশাক, ঐতিহ্যবাহী বাঙ্গালি খাবার আর শিশুদের কল-কাকলিতে মিশন প্রাঙ্গণ বাংলাদেশের সকল জাতিগোষ্ঠীর এক মিলন মেলায় পরিণত হয়।
জাতিসংঘের বৈঠকে অংশগ্রহণের জন্য নিউইয়র্কে সফররত সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ আব্দুল খালেক এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) অনুপ কুমার চাকমাসহ বাংলাদেশ প্রতিনিধিদলের অন্যান্য সদস্যগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দিন নোমান চৌধুরী তাঁর বক্তব্যে একটি বৈষম্যহীন অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ সরকারের সর্বাত্মক প্রচেষ্টাকে সফল করার আহবান জানান।
জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে বাংলা নববর্ষ উদ্যাপন
প্রকাশিত: ২৩ অক্টোবর, ২০২৬, ০৭:১২ এএম
প্রবাস রিলেটেড নিউজ
অবৈধভাবে পাচার হওয়া সম্পদ ফিরিয়ে আনার জন্য আন্তর্জাতিক সহযোগিতা চেয়েছে বাংলাদেশ
বাংলাদেশ দূতাবাস ওয়াশিংটন ডিসিতে “Passport DC’s Embassy Tour -2025” অনুষ্ঠিত
বাগ’র বার্ষিক সিভিক এনগেজমেন্ট ডিনার অনুষ্ঠিত
জাতির পিতার ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস -২০২৩ উপলক্ষ্যে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে দিনব্যপী শিশু-কিশোর আনন্দমেলা অনুষ্ঠিত
দেশের ভাষা, সংস্কৃতি সবার মাঝে ছড়িয়ে দিতে প্রবাসীদের প্রতি রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরানের আহ্বান
নিউ ইয়র্কে বর্ষবরণ হবে লায়লা হাসানের নেতৃত্বে : গান গাইবেন রেজওয়ানা চৌধুরী বন্যা ও কমলিনী মুখোপাধ্যায়
ঘুরে দাঁড়াবার সময় এখন - ডক্টর প্যামেলিয়া রিভিয়ের
হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশনের উদ্যোগে দুঃস্থদের সহায়তা
