নিউইয়র্ক সিটির এনওয়াইপিডি পুলিশ হেডকোয়ার্টারে ৩০শে মে শুক্রবার সকালে এই জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি পুলিশ কমিশনার জেসিকা টিশের কাছ থেকে সার্টিফিকেট গ্রহণ করেন বাংলাদেশী আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের পাঁচজন গর্বিত সদস্য, যারা আজ পদোন্নতি পেয়েছেন। এদের মধ্যে দুজন লেফটেন্যান্ট পদে পদোন্নতি পেয়েছেন।
তাঁদের একজন বাংলাদেশী আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের ইভেন্ট কো-অর্ডিনেটর মুরাদ আহমেদ এবং অপরজন মোহাম্মদ আহমেদ। এছাড়াও দুইজন সার্জেন্ট পদে পদোন্নতি পেয়েছেন। তাঁদের একজন বাপার ট্রাস্টি এমডি আলী এবং অপরজন মোহাম্মদ সোহেব। এছাড়াও ডিটেকটিভ স্পেশালিস্ট পদে পদোন্নতি পেয়েছেন মাইনুল হাসান।
বাংলাদেশী আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সার্জেন্ট ডিটেকটিভ স্কোয়াড এরশাদুর সিদ্দিক, ভাইস প্রেসিডেন্ট ক্যাপ্টেন একেএম আলম এবং সেক্রেটারি ডিটেকটিভ রাসেকুর মালিক অভিনন্দন জানিয়েছেন পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের। বাপা’র মিডিয়া লিয়াজোঁ ডিটেকটিভ জামিল সারোয়ার জানান, এই অর্জন বাংলাদেশী আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের প্রতিটি সদস্যকে উচ্ছ্বসিত করেছে এবং তাঁদের সাফল্য পরবর্তী প্রজন্মের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। এছাড়া উপস্থিত ছিলেন বাপার নেতৃবৃন্দ সহ বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন পেশাজীবী মানুষ।
বাংলাদেশী আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ও সেক্রেটারির অভিনন্দন
নিউইয়র্ক পুলিশের বাংলাদেশী আমেরিকান কর্মকর্তাদের পদোন্নতি , কমিউনিটিতে উচ্ছ্বাস
প্রকাশিত: ২৯ আগস্ট, ২০২৬, ১২:২৬ এএম
প্রবাস রিলেটেড নিউজ
হাসনাত আব্দুল্লাহর উপর হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী
পেন্ডুলাম নিয়ে আমার গল্প --- আইরিন রহমান
নিউইয়র্কের এস্টোরিয়ায় পুলিশের গুলিতে মানসিকভাবে অসুস্থ এক ব্যক্তির মৃত্যু
Attorney General James Wins Case Against Google for Monopolies in Digital Advertising
‘তাহের-আরিফ’ ও ‘মাকসুদ-মাসুদ’ প্যানেল : ১৯ পদে প্রার্থী ৩৯ : ভোট কেন্দ্র ৪টি
জালালাবাদ এসোসিয়েশনের তিন কর্মকর্তার শপথ গ্রহণ
How Eric Adams’ MyCity Portal Became a $100 Million Question Mark
সাংবাদিকদের সম্মানে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির প্রীতিভোজ
